Khabor Ekhon
কালবৈশাখীর তাণ্ডবে লন্ডভন্ড কলকাতা ও দক্ষিণবঙ্গ, মৃত সাত
অসহ্য ভ্যাপসা গরম আর চরম অস্বস্তির অবসান ঘটিয়ে অবশেষে শুক্রবার দুপুরে ধেয়ে এল মরসুমের অন্যতম মারাত্মক কালবৈশাখী ঝড়। তবে এই ঝড়-বৃষ্টি যেমন একদিকের দহনজ্বালা জুড়িয়ে স্বস্তি এনে দিল, তেমনই অন্যদিক থেকে ডেকে আনল চরম বিপর্যয়। মাত্র কয়েক মিনিটের রূপান্তর। সকাল থেকেই মেদুর আকাশ, দুপুরের পর হঠাৎ করেই ঘনিয়ে এল ঘন কালো মেঘের অন্ধকার। দিনদুপুরেই রাতের অন্ধকার নেমে এল তিলোত্তমায়। এর পরেই শুরু হল প্রকৃতির রুদ্ররূপ। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শুক্রবার দুপুর ২টো ৪৫ মিনিট থেকে ২টো ৪৭ মিনিটের মধ্যে আলিপুরে ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ছুঁয়ে…
