Khabor Ekhon
অভিনয় থেকে রাজনীতি, লোকসভা ভোটে লড়াই! স্থাবর-অস্থাবর মিলিয়ে কত সম্পত্তি ঊর্মিলার?
বলিউডের ‘রঙ্গিলা’ তিনি। অভিনয়ে ও নাচে একসময়ে সাড়া ফেলেছিলেন। কিন্তু হঠাৎই বলিউড থেকে ক্রমশ সরে যান। রাজনীতিতে যোগ দেন। সেই ঊর্মিলা মাতন্ডকরের ৫২ বছরের জন্মদিন বুধবার। এখন তিনি কত সম্পত্তির মালিক?
২০১৯ সালে রাজনীতিতে যোগ দিয়েছিলেন ঊর্মিলা। কংগ্রেসের হয়ে লোকসভা নির্বাচনে লড়েওছিলেন। তবে বিজেপি প্রার্থীর কাছে হেরে যান তিনি। পরে কংগ্রেস ছেড়ে শিবসেনায় যোগ দেন। এখন তিনি শিবসেনারই সদস্য।
শোনা যায়, মোট ৬৮.২৮ কোটি টাকার সম্পত্তি ঊর্মিলার। এর মধ্যে ৪০.৯৩ কোটি টাকার অস্থাবর সম্পত্তি ও ২৭.৩৪ কোটি টাকার স্থাবর সম্পত্তি।…
