Khabor Ekhon
রামায়ণে দেবীর পরিবারের সদস্য, আর ফ্যাশনের মঞ্চে গ্ল্যামারের রাজকন্যা
ইন্দ্রানী দাস : বড় পর্দায় আসছে তাঁর নতুন পরিচয়। আর পর্দার বাইরেও ফ্যাশনের দুনিয়ায় নিজের স্বতন্ত্র ছাপ রেখে চলেছেন অভিনেত্রী সুরভি দাস। কখনও সাবেকি শাড়ির আভিজাত্য, কখনও গোলাপি পোশাকে আধুনিক গ্ল্যামার, আবার কখনও ওয়েস্টার্ন পোশাকে সাহসী উপস্থিতি। প্রতিটি সাজেই যেন ধরা পড়ে তাঁর নিজস্ব স্টাইল স্টেটমেন্ট।অসমের মেয়ে সুরভির অভিনয়জীবনের শুরু আঞ্চলিক বিনোদন জগতে। ২০২১ সালে হিন্দি টেলিভিশনে আত্মপ্রকাশ করেন ‘নিমা ডেনজংপা’ ধারাবাহিকের মাধ্যমে। সেখানে নামভূমিকায় অভিনয় করে দর্শকের নজরে আসেন তিনি। পরবর্তী সময়ে ‘পাণ্ড্য স্টোর’-এর মতো…
