Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

কাজ সেরে বাড়ি ফেরা হল না তরুণীর! মর্মান্তিক ঘটনা রাতের শহরে

0 11,239,116

বেপরোয়া ডাম্পারের গতিতে প্রাণ হারালেন ২৯ বছরের তরুণী। মৃত তরুণীর নাম রিম্পা ধাড়া। তিনি সেক্টর ফাইভের একটি হোটেলে কর্মরত ছিলেন। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাতে কাজ সেরে বাড়ি ফেরার সময় সেক্টর ফাইভের ব্রিজের ওপর থেকে নিকো পার্কের দিকে যাওয়ার পথে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

জানা যায় ওই তরুণী অ্যাপের মাধ্যমে বাইক বুক করে কসবার দিকে যাচ্ছিলেন। স্বাভাবিক ভাবেই বাইকের পিছনে বসেছিলেন তিনি। এরপর আচমকা বেপরোয়া ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে বাইকের পিছনে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গেই বাইকের পিছনে বসে থাকা তরুণী রিম্পা ধাড়া ছিটকে গিয়ে পড়েন রাস্তায়। আর বেপরোয়া গতি থাকায় নৃশংসভাবে মাথার উপর দিয়ে পিষে চলে যায় ওই ডাম্পার। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই তরুণীর। এরপর ট্রাফিক পুলিশের সহায়তায় তাঁকে নিয়ে যাওয়া হয় বিধাননগর মহকুমা হাসপাতালে। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার পর ঘাতক গাড়ি সহ চালক পলাতক। ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে পুলিশ। তার জন্য আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। যাতে ঘাতক গাড়িটিকে দ্রুত চিহ্নিত করা সম্ভব হয়। তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ রাতের শহরে এই রকম দাপাদাপি প্রায়ই হয়। যার জেরে এই দুর্ঘটনা ঘটতেই থাকে। তাঁদের আরও অভিযোগ, এই বিষয়ে পুলিশ কোনওরকম পদক্ষেপ করে না। তাই এই ঘটনা বন্ধ করতে হলে আগে প্রশাসনকে ঠিক হতে হবে।

 

 

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper