Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

লরির ধাক্কায় মৃত্যু শিশুর

0 1,098,248

রাস্তার বেহাল দশাই কাল! লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল ছয় বছরের এক শিশুর। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বীরভূমের লাভপুরের ধনডাঙা গ্রামে। এরপরই বিক্ষোভ দেখাতে থাকেন এলাকার বাসিন্দারা। দীর্ঘদিনের অভিযোগ ও প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগে সরব হয়ে রাস্তায় নেমেছেন গ্রামবাসীরা, যার জেরে ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই রাস্তায় ওভারলোডেড বালি ও পাথর বোঝাই গাড়ির অবাধ যাতায়াত চলছে। এই বিষয় নিয়ে একাধিক প্রশাসনের দ্বারস্থ হলেও কোনও লাভ হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর। তাঁদের দাবি, এর আগেও এলাকায় একাধিক দুর্ঘটনা ঘটেছে, কিন্তু পরিস্থিতির বিন্দুমাত্র পরিবর্তন হয়নি। গ্রামবাসীদের দাবি, পুলিশের নিষ্ক্রিয়তার জেরেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। প্রশাসনের উদাসীন মনোভাবের জন্য একটি নিরীহ প্রাণ অকালে ঝরে গেল। তাঁদের হুঁশিয়ারি, যতক্ষণ না পুলিশ ঘটনাস্থলে এসে ওভারলোডেড যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। এই ঘটনায় কড়া ব্যবস্থা নেওয়া না হলে বিক্ষোভ চলবে বলে হুঁশিয়ারি দিয়েছে বাসিন্দারা। দুর্ঘটনার পরই উত্তেজিত গ্রামবাসীরা ঘাতক গাড়িটিতে ভাঙচুর চালান। পাশাপাশি রাস্তায় আগুন জ্বালিয়ে অবরোধ গড়ে তোলেন তাঁরা। এর জেরে এলাকায় তীব্র উত্তেজনার পরিবেশ তৈরি হয় এবং যান চলাচল কার্যত স্তব্ধ হয়ে পড়ে।

 

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper