Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

মানবসেবার মধ্যেই উজ্জ্বল ভবিষ্যৎ—নার্সিং

0 568,897

কেরিয়ার মানেই শুধু উচ্চ বেতন বা কর্পোরেট অফিস নয়। বরং অনেকের কাছে পেশা মানে মানুষের পাশে দাঁড়ানো। সেই অর্থে নার্সিং এমন একটি পেশা, যেখানে মানবসেবা ও পেশাগত দক্ষতা একসঙ্গে মিলিত হয়। স্বাস্থ্যসেবার ক্ষেত্রে চিকিৎসকের পাশাপাশি নার্সরাই রোগীর সবচেয়ে কাছের সহায়ক। রোগীর শারীরিক ও মানসিক যত্ন নেওয়া থেকে শুরু করে জরুরি পরিস্থিতিতে দ্রুত সামাল দেওয়া সব ক্ষেত্রেই নার্সদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

                                                         নার্সিং কী?

নার্সিং হল স্বাস্থ্যসেবা ব্যবস্থার একটি অপরিহার্য অংশ, যেখানে রোগীর পরিচর্যা, চিকিৎসা সহায়তা, ওষুধ প্রয়োগ, স্বাস্থ্যপরামর্শ কাজ করা হয়। একজন নার্স কেবল চিকিৎসকের নির্দেশ পালন করেন না। তিনি রোগীর সার্বিক সুস্থতার দিকেও বিশেষ নজর রাখেন।

                                          কেন নার্সিং একটি সম্ভাবনাময় কেরিয়ার?

১. চাহিদা সর্বত্র—সরকারি ও বেসরকারি হাসপাতাল, নার্সিংহোম, ক্লিনিক, স্কুল, এমনকি বিদেশেও কাজের সুযোগ রয়েছে।

২. সম্মানজনক পেশা—সমাজে নার্সদের প্রতি শ্রদ্ধা ও বিশ্বাস রয়েছে।দেখবেন আপনার বসতি এলাকার পাশে যদি কোনো নার্স থাকে তাহলে কোনো সুবিধা অসুবিধা হলে তার কাছেই আগে পৌঁছায়।

৩. চাকরির স্থায়িত্ব—স্বাস্থ্যসেবা খাত সবসময়ই প্রয়োজনীয়, তাই এই পেশায় চাকরির নিরাপত্তা তুলনামূলক বেশি।

৪. বিদেশে কাজের সুযোগ—যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও মধ্যপ্রাচ্যে ভারতীয় নার্সদের চাহিদা উল্লেখযোগ্য।

                                                          কী কী দক্ষতা প্রয়োজন?

একজন সফল নার্স হতে গেলে কিছু গুরুত্বপূর্ণ গুণাবলীর অধিকার হতে হয়।

সহানুভূতি ও ধৈর্য, দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, দায়িত্ববোধ ও সততা, শারীরিক ও মানসিক শক্তি, গ্রুপ বা টিম হয়ে কাজ করার দক্ষতা।

কারণ অনেক সময় দীর্ঘ ডিউটি, জরুরি পরিস্থিতি বা সংকটময় পরিবেশেও কাজ করতে হয়। সেই জন্যেই তাঁদের ধৈর্য ও দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকা অত্যন্ত জরুরি।

                                                                  শিক্ষাগত যোগ্যতা

                                          নার্সিংয়ে নিজের কেরিয়ার তৈরির জন্য কয়েকটি কোর্স রয়েছে—

• এএনএম নার্সিং

• জিএনএম নার্সিং

• বি.এসসি নার্সিং

• এম.এসসি নার্সিং

ভারতের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠান যেমন অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স এবং ক্রিশ্চিয়ান মেডিক্যাল কলেজ ভেল্লোর নার্সিং শিক্ষায় বিশেষ সুনাম অর্জন করেছে। এছাড়াও রাজ্যস্তরের বিভিন্ন সরকারি ও বেসরকারি কলেজেও নার্সিং কোর্স পরিচালিত হয়।

                                                                 কাজের ক্ষেত্র

নার্সিং পেশায় বিভিন্ন ক্ষেত্র রয়েছে যেমন—

আইসিইউ নার্স, পেডিয়াট্রিক নার্স, অপারেশন থিয়েটার নার্স, কমিউনিটি হেলথ নার্স, অঙ্কোলজি নার্স

অভিজ্ঞতা ও উচ্চশিক্ষার মাধ্যমে প্রশাসনিক পদেও উন্নীত হওয়া যায়, যেমন নার্সিং সুপারিনটেনডেন্ট বা হাসপাতাল ম্যানেজার।

                                                                আয়ের সম্ভাবনা

সরকারি হাসপাতালে নির্দিষ্ট বেতন কাঠামো রয়েছে। বেসরকারি হাসপাতালে অভিজ্ঞতার ভিত্তিতে বেতন বৃদ্ধি পায়। বিদেশে কাজ করলে আয়ের পরিমাণ আরও বেশি হতে পারে। পাশাপাশি ওভারটাইম বা নাইট শিফট করেও টাকা উপার্জনের সুযোগও থাকে।

                                                                    চ্যালেঞ্জ

নার্সিং পেশায় কিছু চ্যালেঞ্জও রয়েছে—

দীর্ঘ কর্মঘণ্টা ধরে ডিউটি করা, মানসিক চাপ, সংক্রামক রোগের ঝুঁকি, জরুরি পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার চাপ

তবে যাঁরা মানুষের সেবাকে নিজের পেশা হিসেবে বেছে নিতে চান, তাঁদের কাছে এই চ্যালেঞ্জগুলোই পেশার শক্তি হয়ে ওঠে।

                                                                         ভবিষ্যৎ সম্ভাবনা—

বিশ্বব্যাপী জনসংখ্যা বৃদ্ধি হওয়ার ফলে স্বাস্থ্যসেবার প্রয়োজনীয়তা দিন দিন বাড়ছে। প্রযুক্তির উন্নতির সঙ্গে নার্সিং পেশায়ও আধুনিক যন্ত্রপাতি ও ডিজিটাল রেকর্ড ব্যবস্থার ব্যবহার বেড়েছে। ফলে দক্ষ ও প্রশিক্ষিত নার্সদের চাহিদা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নার্সিং কেবল একটি চাকরি নয়, এটি মানবিকতার প্রতীক। রোগীর কষ্ট লাঘব করা, সংকটে পাশে দাঁড়ানো এবং সুস্থতার পথে সহায়ক হওয়া—এই দায়িত্ব পালন করতে পারা এক বিশেষ গৌরবের বিষয়। যাঁরা সহানুভূতিশীল, দায়িত্বশীল এবং সমাজের সেবায় নিজেকে উৎসর্গ করতে প্রস্তুত, তাঁদের জন্য নার্সিং হতে পারে এক উজ্জ্বল ও সম্মানজনক কেরিয়ার পথ।

 

 

 

 

 

 

 

 

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon Web Desk , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon Web Desk হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper