Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় ক্ষোভ উগরে দিচ্ছেন নন্দীগ্রামবাসী

0 95,356

ভোট আসে ভোট যায় কিন্তু পরিবর্তনের হদিশ মিলছে না। বিধানসভা নির্বাচনের মুখ্য ভূমিকায় নন্দীগ্রাম। এবার সেই হলদিয়ার নন্দীগ্রামেই এখনও তৈরি হয়নি সেতু। বাম জমানা থেকে বছরের পর বছর প্রতিশ্রুতি মিলেছে। কিন্তু বাস্তবে তা পরিণত হয়নি। ছোট থেকে বড় সকলেই ডিঙিতে করে বিপজ্জনকভাবে পারাপার হচ্ছে। যে কোনও সময় দুর্ঘটনা ঘটতে পারে।

ভোটের আগে ক্ষোভ বাড়ছে নন্দীগ্রামের মানুষের। কাজের তাগিদে নিত্যদিনের ঝুঁকির যাত্রায় হাজার হাজার মানুষ। ২০২১ সালে বিধানসভা নির্বাচনে জয়ের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দেন নন্দীগ্রাম হলদিয়া ব্রিজ নির্মাণ করা হবে। কিন্তু বাস্তবে তা নির্মিত হয়নি। নন্দীগ্রাম হলদিয়ায় ব্রিজ নির্মাণ হলে সহজেই দিঘা থেকে মেরিন ড্রাইভ ধরে শিল্পতালুকে পৌঁছনো সম্ভব হবে। বর্তমানে হাজার হাজার মানুষ প্রতিদিন তিনটি ঘাটের মাধ্যমে শিল্পতালুকে যায়। না হলে হলদিয়ার সঙ্গে সড়কপথে যোগাযোগ করতে গেলে নন্দীগ্রাম-চণ্ডীপুর-নন্দকুমার হয়ে হলদিয়া যেতে প্রায় ৭০-৮০ কিমি পথ অতিক্রম করতে হয়।

নন্দীগ্রামের সাধারণ মানুষের দাবি, জীবনের ঝুঁকি নিয়ে রোজ পারাপার হতে হয়। ব্রিজ হলে তো ভালোই হয়। নন্দীগ্রাম থেকে হলদিয়া পারাপারের বেশ কয়েকটি ঘাট রয়েছে। যেমন কেন্দ্যেমারি-হলদিয়া, তেরোপেখিয়া-মহিষাদল, বাসুলিচক-হলদিয়া। কোথাও আবার বাঁশের পাটাতনের উপর দিয়ে নৌকায় উঠতে হয়। তাই এখন দেখার বিষয় শেষ পরিণতি কোথায় গিয়ে ঠেকে।

 

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon Web Desk , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon Web Desk হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper