Khabor Ekhon
বেলঘরিয়ায় তেলের ট্যাঙ্কার থেকে বিধ্বংসী আগুন, নিমেষেই পুড়ে ছাই জিনিসপত্র

উত্তর ২৪ পরগনার বেলঘরিয়ায় তেলের ট্যাঙ্কার থেকে বিধ্বংসী অগ্নিকাণ্ড টেক্সম্যাকো কারখানায়। আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ে কারশেডে। ফলে মুহূর্তেই পুড়ে ছাই সমস্ত জিনিসপত্র। প্রায় এক ঘণ্টার চেষ্টায় ফলে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকলের ৬টি ইঞ্জিন। তাদের সহায়তায় দ্রুত কারখানার ভেতর থেকে শ্রমিকদের বের করে দেওয়া হয়। পাশাপাশি বন্ধ করে দেওয়া হয় বিদ্যুৎ সংযোগ। স্থানীয় বাসিন্দারাও ভিড় করেন কারখানার বাইরে। ঘটনায় কোনও প্রাণহানি হয়নি।
অপরদিকে একই দিনে আগুন লাগে নদিয়ার কুরবান শেখে নামে এক তাঁতির পাওয়ারলুম ঘরে। তিনি শান্তিপুর পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের সত্যনগর কলোনি এলাকার বাসিন্দা। ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকা জুড়ে। পরিবারের লোকজন এবং স্থানীয় বাসিন্দাদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে পুরে তছনছ হয়ে গেছে তাঁতের জিনিসপত্র। কুরবান শেখ জানান, সব মিলিয়ে প্রায় পঞ্চাশ হাজার টাকার কাছাকাছি ক্ষয়ক্ষতি হয়েছে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon Web Desk , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon Web Desk হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

