Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

২৪ ঘণ্টার মধ্যে সুর বদল আখতারের

0 36,709,805

২৪ ঘণ্টার মধ্যে মহসিন নকভিকে নিয়ে সুর বদলে ফেললেন শোয়েব আখতার। উলটে তিনি পুরো দায় চাপালেন ভারতের সংবাদমাধ্যমের উপর। এক সাক্ষাৎকারে আখতার বলেন, ‍‘একজন ব্যক্তি জানেনই না যে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানের কাজটা কী। তিনি কী ভাবে দল চালাবেন? আপনি এমন একজনকে তারকা তৈরি করেছেন (বাবর আজম) যে আপনাকে একটা ম্যাচও জেতাতে পারে না। আপনি এমন একজনকে তারকা বানিয়েছেন (শাহিন আফ্রিদি) যে ১০ ওভারও বল করতে পারে না। তাহলে কী ভাবে পাকিস্তান জিতবে?’ এমনকি, নকভিকে অযোগ্য এবং অশিক্ষিতও বলেন আখতার। কিন্তু এদিন পাকিস্তানের এক সংবাদমাধ্যমে আখতার জানান, তাঁর কথার ভুল ব্যাখ্যা করা হয়েছে। তিনি বলেন, ‍‘আমার কথা নকভি ভাইয়ের উদ্দেশে ছিল না। আমি কখনওই বলিনি উনি অযোগ্য। আমি বলেছি, শীর্ষস্তরে যাঁরা ক্রিকেট চালান তাঁদের কথা। ভারতের কিছু সংবাদমাধ্যম আমার কথার ভুল ব্যাখ্যা করেছে।’

আখতার জানিয়েছেন, তিনি নকভির বিরুদ্ধে কোনও কথা বলেননি। তাই এই অপপ্রচার সহ্য করবেন না। আখতার বলেন, ‍‘ওই অনুষ্ঠানে আমি সকলকে বলেছিলাম, নকভি ভাইয়ের বিরুদ্ধে খারাপ কিছু না বলতে। কারণ, আমি তা সহ্য করব না। আমি সবসময় বলেছি, নকভি ভাই খুব ভালো মানুষ। পাকিস্তানের ক্রিকেটের উন্নতির জন্য উনি অনেক কিছু করেছেন। উনি পাকিস্তানের ক্রিকেটের ভালো চান। কিন্তু ওঁকে অনেকে ভুল বোঝাচ্ছেন।’

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon Web Desk , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon Web Desk হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper