Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর

লাল সিগন্যাল, তবু ছুটল গাড়ি,বাসন্তী হাইওয়েতে প্রাণ গেল গৃহবধূর!

0 438,752

শ্রীতমা ব্যানার্জী : রাস্তা পার হওয়ার মুহূর্তেই ছুটে এল গাড়ি। চোখের পলকে সব শেষ। দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে বাসন্তী হাইওয়ের নলমুড়ি এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল এক গৃহবধূর। দুর্ঘটনাকে ঘিরে মুহূর্তের মধ্যে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা।স্থানীয় সূত্রের দাবি, বাসন্তী হাইওয়ে পার হচ্ছিলেন ওই মহিলা। সেই সময় সিগন্যাল লাল থাকা সত্ত্বেও একটি বোলেরো পিকআপ ভ্যান এবং ধামাখালি থেকে কলকাতাগামী একটি বাস দ্রুতগতিতে এগিয়ে আসে। দু’টি গাড়িই সিগন্যাল অমান্য করে এগিয়ে এসেছিল বলে অভিযোগ। এরপরই গৃহবধূকে সজোরে ধাক্কা মারে গাড়ি।ধাক্কার অভিঘাতে রাস্তায় ছিটকে পড়েন তিনি। অভিযোগ, এরপর তাঁর শরীরের উপর দিয়েই চলে যায় গাড়ির চাকা। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। একটি মুহূর্তের অসতর্কতা ও বেপরোয়া গতির অভিযোগে শেষ হয়ে গেল একটি প্রাণ, শোকের ছায়া নেমে এল পরিবারে। 

দুর্ঘটনার পরেই রণক্ষেত্র বাসন্তী হাইওয়ে

ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। উত্তেজিত জনতা একটি বাস এবং বোলেরো পিকআপ গাড়িতে ভাঙচুর চালায়। অবরুদ্ধ হয়ে পড়ে বাসন্তী হাইওয়ে। ফলে রাস্তায় তৈরি হয় তীব্র যানজট।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ভাঙড় থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি মৃতদেহ উদ্ধার করে নলমুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার প্রকৃত কারণ কী, সিগন্যাল অমান্য করা হয়েছিল কি না এবং ঠিক কীভাবে সংঘর্ষ ঘটল—সবটাই খতিয়ে দেখছে পুলিশ।  একটি পরিবারের কাছে এই দুর্ঘটনা শুধু একটি খবর নয়—হঠাৎ থেমে যাওয়া এক জীবনের গল্প। আর বাসন্তী হাইওয়েতে ফের প্রশ্ন উঠল, নিয়ম ভেঙে ছুটে চলা গাড়ির দাম শেষ পর্যন্ত দিতে হবে আর কত নিরীহ পথচারীকে?

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper