Khabor Ekhon
৯০ মিনিটে স্বপ্ন বাঁচল, অতিরিক্ত সময়ে ইতিহাস! চোখে জল, বুকে গর্ব—ইস্টবেঙ্গলের অবিশ্বাস্য জয়!
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে কুয়েতের শক্তিশালী দল আল-আরাবি এসসিকে ৪-১ গোলে হারিয়ে ২০২৬-২৭ মরশুমের এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-র মূল পর্বের গ্রুপে জায়গা করে নিল ইস্টবেঙ্গল।
কলকাতায় বুধবারের গুরুত্বপূর্ণ নকআউট ম্যাচে শুরুটা ইস্টবেঙ্গলের পক্ষে ছিল না। ম্যাচের ৭৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করে আল-আরাবি ১-০ ব্যবধানে এগিয়ে যায়। ম্যাচের শেষ মুহূর্তে যখন ইস্টবেঙ্গলের বিদায় প্রায় নিশ্চিত বলে মনে হচ্ছিল, তখনই নাটকীয় প্রত্যাবর্তন।
৯০ মিনিটে বাঁ-প্রান্তের ডিফেন্ডার জয় গুপ্ত দুরন্ত হেডারে গোল করে সমতা ফেরান। নির্ধারিত সময় শেষ হওয়ার পর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।
১০৮ মিনিটে মিডফিল্ডার মোহাম্মদ বাসিম রশিদ দুর্দান্ত ভলিতে গোল করে ইস্টবেঙ্গলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন। এরপর শেষদিকে ডেভিড লালহলানসাঙ্গা হামার এবং রোহিত দানু আরও দু’টি গোল করে ব্যবধান বাড়ান।
শেষ পর্যন্ত ৪-১ ব্যবধানে দুরন্ত জয় নিশ্চিত করে ইস্টবেঙ্গল। এই জয়ের ফলে ২০২৬-২৭ এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-র মূল গ্রুপ পর্বে জায়গা করে নিল লাল-হলুদ শিবির।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

