Khabor Ekhon
ইমরানের ‘ডেথ’ রিউমরে চাঞ্চল্য, ‘ভুয়ো’ দাবি করে মুখ খুলল পাক সেনা
শ্রীতমা ব্যানার্জী : পাকিস্তানি সাংবাদিক ওয়াজাহাত খান একটি ভিডিয়ো বার্তায় জানান, ইমরান খানের মৃত্যুর খবর নিয়ে তাঁর রিপোর্টকে পাকিস্তান সেনার আন্তঃবাহিনী জনসংযোগ দফতর (ISPR) ‘ফেক’ বলে অভিহিত করেছে। তাঁর দাবি, কয়েক মাসের মধ্যে এই প্রথম ইমরানকে নিয়ে এমন জল্পনার প্রেক্ষিতে প্রকাশ্যে প্রতিক্রিয়া দিল পাক সেনা।
এর আগে ওয়াজাহাত দাবি করেছিলেন, পাকিস্তানের জেনারেল হেডকোয়ার্টার্স (GHQ)-এর তিন শীর্ষ আধিকারিক ইমরান খান আর জীবিত নাও থাকতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন। তবে সেই তথ্য যে তিনি স্বাধীনভাবে যাচাই করতে পারেননি, তাও স্পষ্ট করেছিলেন সাংবাদিক। ওয়াজাহাত বলেন, তাঁর সূত্রগুলি ইমরানের মৃত্যু নিশ্চিত করেনি। বরং পাক সেনার দীর্ঘ নীরবতা ঘিরে তাঁরা ‘গভীর আশঙ্কা’ প্রকাশ করেছিলেন। তাঁর বক্তব্য অনুযায়ী, সেনার অস্বাভাবিক নীরবতাই এই উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছিল।
এদিকে ৭৩ বছরের ইমরান খানের স্বাস্থ্য নিয়েও উদ্বেগ বাড়ছে। তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (PTI) দাবি করেছে, ইমরানের পরিবারের সদস্য এবং ব্যক্তিগত চিকিৎসকদের যেন তাঁর সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হয়।
পাক সেনার অস্বীকারের পর আপাতত ইমরান খানের মৃত্যুর জল্পনায় জল ঢালার চেষ্টা হলেও, তাঁকে ঘিরে রহস্য এবং উদ্বেগ এখনও কাটেনি।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

