Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

পাঁচতারা হোটেলের লবিতে কাণ্ড,মহিলার অভিযোগে গ্রেফতার ৫৬ বছরের ব্যক্তি

0 56,487

শ্রীতমা ব্যানার্জী ::কলকাতার এক নামী পাঁচতারা হোটেলের লবিতে মহিলাকে হেনস্থার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল। অভিযোগ, হোটেলের লবিতে এক মহিলার সঙ্গে আপত্তিকর আচরণ করেন ৫৬ বছর বয়সি এক ব্যক্তি। ঘটনার পরই বিষয়টি নিয়ে অভিযোগ দায়ের করা হয়।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত ব্রাজিলের ফুটবল দলকে ঘিরে উচ্ছ্বাস প্রকাশকে কেন্দ্র করে। অভিযোগ, সেই সময়ই ওই মহিলার সঙ্গে অভিযুক্তের কথাবার্তা হয়। পরে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে, মহিলাকে আপত্তিকরভাবে স্পর্শ ও হেনস্থার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে।অভিযোগ পাওয়ার পর তদন্তে নামে পুলিশ। ঘটনাস্থলের পরিস্থিতি এবং সংশ্লিষ্ট তথ্য খতিয়ে দেখার পর অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। পাঁচতারা হোটেলের মতো জায়গায় এমন ঘটনায় স্বাভাবিকভাবেই নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে। ঘটনাটি ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত। অভিযোগের প্রকৃত ঘটনা কী এবং ঠিক কী পরিস্থিতিতে ওই হেনস্থার ঘটনা ঘটেছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper