AB Live News
গাড়ি পুড়ল আগুনে, রহস্য বাড়িয়ে গা-ঢাকা চালক-আরোহীর
শ্রীতমা ব্যানার্জী : সাতসকালে ই এম বাইপাসে আচমকাই দাউ দাউ করে জ্বলে উঠল একটি গাড়ি। ব্যস্ত রাস্তায় গাড়িতে আগুন লাগার ঘটনায় মুহূর্তে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, কিছুক্ষণের মধ্যেই গাড়িটির বড় অংশ পুড়ে যায়। তবে আগুন লাগার ঘটনার থেকেও বেশি রহস্য তৈরি করেছে গাড়ির চালক ও আরোহীদের হদিশ না মেলা। আগুন লাগার পর তাঁরা কোথায় গেলেন, কীভাবে গাড়িটি সেখানে পড়ে রইল—তা নিয়ে তৈরি হয়েছে একাধিক প্রশ্ন।ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়িটি পরীক্ষা করে। গাড়িটির মালিক কে, কীভাবে সেটি সেখানে এল এবং আগুন লাগার নেপথ্যে কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। মালিকের সন্ধানেও শুরু হয়েছে তদন্ত।প্রাথমিকভাবে আগুনের সঠিক কারণ স্পষ্ট নয়। দুর্ঘটনা নাকি অন্য কোনও ঘটনা—সব দিকই খতিয়ে দেখছে পুলিশ। গাড়ির চালক ও আরোহীদের আচরণ এবং তাঁদের হঠাৎ উধাও হয়ে যাওয়ায় রহস্য আরও ঘনীভূত হয়েছে। এখন পুলিশের নজরে মূলত তিন প্রশ্ন,গাড়ির মালিক কে, আগুন লাগল কীভাবে এবং আগুনের পর চালক-আরোহীরা গেলেন কোথায়?
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

