Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

পার্কে ‘পুলিশ’-এর হানা, নাবালিকাকে গণধর্ষণের অভিযোগে চাঞ্চল্য দিল্লিতে

0 3,351

ইন্দ্রাণী দাস :: দক্ষিণ দিল্লির কালকাজি মন্দিরের কাছে পার্কে ১৭ বছরের এক নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ উঠল তিন যুবকের বিরুদ্ধে। অভিযোগ, নিজেদের পুলিশকর্মী পরিচয় দিয়ে ওই কিশোরী ও তার বন্ধুকে ভয় দেখিয়ে হামলা চালায় অভিযুক্তেরা। ঘটনায় এক অভিযুক্তকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। বাকি দু’জনের খোঁজ চলছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার সন্ধ্যা ৭টা নাগাদ এক ১৭ বছরের বন্ধুর সঙ্গে কালকাজি মন্দিরে গিয়েছিল ওই কিশোরী। মন্দিরে পুজো দেওয়ার পর রাত সাড়ে ৭টা নাগাদ দু’জনে কাছের একটি পার্কে যান। অভিযোগ, সেখানেই ২৫ থেকে ৩০ বছর বয়সি তিন যুবক তাঁদের কাছে এসে নিজেদের পুলিশকর্মী বলে পরিচয় দেয়। এরপর দু’জনকেই হুমকি দেওয়া হয় এবং কিশোরীর উপর যৌন নির্যাতন চালানো হয় বলে অভিযোগ।রাত ৮টা ৪৫ মিনিট নাগাদ পার্ক থেকে পুলিশ কন্ট্রোল রুমে ফোন যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। কিশোরীকে চিকিৎসার জন্য পাঠানো হয়। তাঁর বয়ানের ভিত্তিতে পকসো আইন-সহ সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের হয়েছে বলে পুলিশ জানিয়েছে। ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।তদন্তে এক অভিযুক্তের গতিবিধি সম্পর্কে তথ্য পাওয়ার পর পুলিশ দল আমর কলোনির ডিএম অফিস রোড এলাকায় অভিযান চালায়। পুলিশ জানিয়েছে, সেখানে অভিযুক্তকে আটকানোর চেষ্টা হলে সে গুলি চালায়। পাল্টা অভিযানে তার পায়ে গুলি লাগে। পরে তাকে গ্রেফতার করা হয়। ধৃতের নাম আসিফ বলে জানিয়েছে পুলিশ।ঘটনায় জড়িত বাকি দুই অভিযুক্তের সন্ধানে তল্লাশি চলছে। পাশাপাশি সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য তথ্যের ভিত্তিতে ঘটনার পূর্ণাঙ্গ ক্রম যাচাই করছে তদন্তকারীরা। 

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper