Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

সুপ্রিম কোর্টের রায়ের পরই অ্যাকশন! অভিষেকের বাড়ি থেকে গ্রেফতার সুমিত রায়

0 998,773

শ্রীতমা ব্যানার্জী :কয়েক মাস ধরে চলা আইনি টানাপোড়েনের পর অবশেষে গ্রেফতার করা হল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সহায়ক সুমিত রায়কে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট তাঁর আইনি সুরক্ষা প্রত্যাহার করে আগাম জামিনের আবেদন খারিজ করার পরই তৎপর হয়ে ওঠে রাজ্য তদন্তকারী সংস্থা। এরপরই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ি থেকে সুমিতকে গ্রেফতার করে সিআইডি।সুপ্রিম কোর্টের নির্দেশ সামনে আসার পর দ্রুত অভিযান শুরু করে সিআইডি ও এসটিএফ। তদন্তকারী দলের সঙ্গে ছিলেন এক ভিডিয়োগ্রাফারও। কিছুক্ষণের মধ্যেই তদন্তকারীদের একটি বড় দল পৌঁছে যায় কালীঘাটে। পুলিশের কাছে খবর ছিল, সেই সময় অভিষেকের বাড়িতেই রয়েছেন সুমিত রায়।সুমিতকে গ্রেফতার করার পর জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে ভবানী ভবনে নিয়ে যাওয়া হচ্ছে। শালবনি জমি মামলাকে কেন্দ্র করেই এই গ্রেফতারি। তদন্তে তাঁর বিরুদ্ধে জমি সংক্রান্ত অনিয়ম এবং আর্থিক লেনদেন নিয়ে একাধিক অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।এই মামলায় এর আগে থেকেই সুমিত রায়কে ঘিরে তদন্ত চলছিল। জুন মাসে তাঁকে খুঁজতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে তল্লাশি চালিয়েছিল পুলিশ। পরে তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি হয়। কলকাতা হাই কোর্টে আগাম জামিনের আবেদন করেও সুরাহা পাননি তিনি।পরিস্থিতি আরও জটিল হয় অগস্টে। তখন সুপ্রিম কোর্ট সাময়িকভাবে সুমিত রায়ের গ্রেফতারির উপর সুরক্ষা দিয়েছিল এবং তদন্তে সহযোগিতা করার নির্দেশ দিয়েছিল। পরবর্তী সময়ে রাজ্যের তরফে অভিযোগ ওঠে, তদন্তে প্রয়োজনীয় সহযোগিতা করছেন না তিনি। রাজ্য তাঁর হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তার কথাও শীর্ষ আদালতে জানায়। এদিন সেই আইনি সুরক্ষা সরে যেতেই কার্যত খুলে যায় গ্রেফতারির রাস্তা। আর তার পরেই অভিষেকের বাড়ি থেকে সুমিত রায়ের গ্রেফতারি—শালবনি জমি মামলায় তদন্তে এল বড়সড় মোড়। 

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper