Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

“ব্যস্ত শিয়ালদহে হঠাৎ আগুন, ধোঁয়ায় ঢাকল ফুড প্লাজা

0 5,904,364

শ্রীতমা ব্যানার্জী :সপ্তাহের প্রথম কর্মদিবস। সকাল থেকেই ব্যস্ত শিয়ালদহ স্টেশন চত্বর। সেই ব্যস্ততার মাঝেই আচমকা ফুড প্লাজা থেকে বের হতে শুরু করল ঘন ধোঁয়া। মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ল আতঙ্ক। সোমবার সকাল ৯টা ১৫ মিনিট নাগাদ শিয়ালদহ স্টেশনের বাইরে ফুড প্লাজার একটি খাবারের দোকানে আগুন লাগে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। আগুনের খবর ছড়িয়ে পড়তেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনতে শুরু হয় জোরকদমে কাজ। ফুড প্লাজার ভিতর থেকে ঘন ধোঁয়া বের হতে থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। বদ্ধ জায়গার কারণে আগুন নেভানোর কাজে দমকলকর্মীদের সমস্যার মুখে পড়তে হয়। পরিস্থিতি সামাল দিতে কোথাও কোথাও কাচ ভেঙে ভিতরে জল দেওয়ার ব্যবস্থা করা হয়।আগুনের উৎস নিয়ে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। রান্নার গ্যাস বা বৈদ্যুতিক গোলযোগ—কী থেকে আগুনের সূত্রপাত, তা খতিয়ে দেখা হচ্ছে। ফুড প্লাজার ভিতরে রান্নার তেল, গ্যাস সিলিন্ডার-সহ একাধিক দাহ্য সামগ্রী থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। দমকলকর্মীরা সতর্কতার সঙ্গে একাধিক গ্যাস সিলিন্ডারও বাইরে বের করে আনেন।ঘটনাস্থল ঘিরে ফেলে আরপিএফ। পৌঁছয় কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা দলও। স্টেশনের বাইরে ধোঁয়ার কুণ্ডলী দেখে বহু যাত্রী আতঙ্কিত হয়ে পড়েন। ব্যস্ত সময়ে এমন ঘটনায় স্বাভাবিকভাবেই তৈরি হয় চরম উৎকণ্ঠা।এই অগ্নিকাণ্ডের পর ফের সামনে এসেছে ফুড প্লাজার অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন। একই জায়গায় এর আগেও আগুন লাগার ঘটনা ঘটেছিল বলে জানা যাচ্ছে। ফলে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনের প্রকৃত কারণ এবং অগ্নিনির্বাপণ ব্যবস্থা যথাযথ ছিল কি না, তা তদন্তের পরই স্পষ্ট হবে।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper