Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

পেট্রোল ভরতেই বাইক জ্যাম! সরশুনায় পাম্পে ‘জল মেশানো’ জ্বালানি নিয়ে বিস্ফোরক অভিযোগ!

0 32,675,463

শ্রীতমা ব্যানার্জী : কলকাতার বেহালার সরশুনায় একটি পেট্রোল পাম্পে জ্বালানি নিয়ে তুমুল উত্তেজনা ছড়াল। অভিযোগ, ওই পাম্প থেকে পেট্রোল ভরার পরই একটি মোটরবাইকে সমস্যা দেখা দেয়। পরে বাইকের ট্যাঙ্ক খালি করতেই পেট্রোলের মধ্যে জলজাতীয় কিছু মিশে থাকার অভিযোগ ওঠে।

ঘটনাটি সরশুনার শকুন্তলা পেট্রোল পাম্পের বলে জানা গিয়েছে। এক মোটরবাইক চালকের অভিযোগ, পাম্প থেকে পেট্রোল ভরার পর তাঁর বাইকের ইঞ্জিন জ্যাম হয়ে যায়। এরপর ট্যাঙ্কের পেট্রোল বের করে পরীক্ষা করতেই তার মধ্যে জল মিশে থাকতে দেখা যায় বলে দাবি করেন তিনি।

অভিযোগের ভিত্তিতে ওই ব্যক্তি পাম্পে ফিরে গিয়ে বিষয়টি জানান। সেখানে ম্যানেজারের সঙ্গে তাঁর বচসা শুরু হয়। খবর ছড়িয়ে পড়তেই আরও কয়েকজন মোটরবাইক চালক ঘটনাস্থলে জড়ো হন। পরিস্থিতি ধীরে ধীরে উত্তপ্ত হয়ে ওঠে।

এরপর আরও একটি বাইক থেকে পেট্রোল বের করে পরীক্ষা করা হলে সেখানেও জলজাতীয় কিছু ভাসতে দেখা যায় বলে দাবি করা হয়। তবে সেটি সত্যিই জল নাকি ইথানল—তা ঘটনাস্থলে নিশ্চিতভাবে জানা যায়নি।

এই ঘটনায় পেট্রোল পাম্প কর্তৃপক্ষের তরফে কোনও বক্তব্য পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছয় সরসুনা থানার পুলিশ। পরে পরিস্থিতি স্বাভাবিক করতে ওই পেট্রোল পাম্প রাতভর বন্ধ রাখা হয় বলে জানা গিয়েছে।

ঘটনার জেরে জ্বালানির মান এবং পাম্পের পরিষেবা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে পেট্রোলে জল বা অন্য কোনও পদার্থ মেশানো হয়েছিল কি না, তা এখনও নিশ্চিত নয়। বিষয়টি তদন্তের পরই প্রকৃত কারণ স্পষ্ট হবে।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper