Khabor Ekhon
হালিশহরে বড় ‘অ্যাকশন’! IC-IO সাসপেন্ড, মৃতের স্ত্রীকে চাকরি + ১০ লক্ষ!
শ্রীতমা ব্যানার্জী : হালিশহরের সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে কড়া পদক্ষেপের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ হালিশহরে পৌঁছে ঘটনাস্থল ও পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি। পুলিশের ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।
ঘটনায় কর্তব্যে গাফিলতির অভিযোগে হালিশহর থানার আইসি এবং তদন্তকারী অফিসারকে সাসপেন্ড করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ঘটনার তদন্তেও প্রয়োজনীয় পদক্ষেপের কথা জানানো হয়েছে।
মৃত তৃণমূল কর্মীর পরিবারের পাশে দাঁড়িয়ে বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। মৃতের স্ত্রীকে সরকারি চাকরি দেওয়ার পাশাপাশি পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।
হালিশহরের ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছিল। মুখ্যমন্ত্রীর সফরের পর পুলিশের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ এবং মৃতের পরিবারের জন্য আর্থিক সহায়তার ঘোষণায় ঘটনায় নতুন মাত্রা যোগ হয়েছে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

