Khabor Ekhon
“বিশ্বকাপের হাজারতম ম্যাচে সামুরাইদের তলোয়ারের ঝলক— জাপানের চার আঘাতে স্বপ্নভঙ্গ তিউনিসিয়ার!”
বিশ্বকাপের ১০০০তম ম্যাচে জাপানের ঝড়! তিউনিসিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে শেষ ৩২-এর দরজায় পৌঁছে গেল সামুরাই ব্লু।
শনিবার গ্রুপ এফের গুরুত্বপূর্ণ ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে জাপান। আয়াসে উয়েদার জোড়া গোলের পাশাপাশি দাইচি কামাদা ও জুনিয়া ইতোর একটি করে গোলে তিউনিসিয়াকে বিধ্বস্ত করে ৪-০ ব্যবধানে জয় তুলে নেয় জাপান।
নেদারল্যান্ডসের সঙ্গে ড্র করার পর এই বড় জয়ে জাপানের পয়েন্ট দাঁড়াল চার। অন্যদিকে, সুইডেনের কাছে ৫-০ হারের পর জাপানের বিরুদ্ধেও বড় পরাজয়ের ফলে বিশ্বকাপের নকআউট পর্বে ওঠার আশা শেষ হয়ে গেল তিউনিসিয়ার।
জাপানের নিখুঁত আক্রমণ, দ্রুত পাসিং এবং দুরন্ত ফিনিশিং বিশ্ব ফুটবলকে আবারও বার্তা দিল— এশিয়ার শক্তিশালী দল এবার বিশ্বমঞ্চে বড় স্বপ্ন নিয়েই এসেছে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

