Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

রাত ২:৩০টায় অভিষেকের বাড়িতে পুলিশের হানা, দ্রুত পৌঁছালেন মমতা

0 409,569,045

শনিবার ভোররাতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতার বাড়িতে পুলিশের অভিযানে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। সূত্রের খবর, রাত প্রায় ২:৩০ নাগাদ পশ্চিম মেদিনীপুর পুলিশের একটি দল অভিষেকের বাড়িতে পৌঁছে তল্লাশি চালায়।

জানা গিয়েছে, তোলাবাজির একটি মামলায় অভিযুক্ত অভিষেকের ব্যক্তিগত সচিব সুমিত রায়কে খুঁজতেই এই অভিযান চালানো হয়। প্রথমে নিরাপত্তারক্ষীদের বাধার মুখে পড়লেও পরে পুলিশ বাড়িতে প্রবেশ করে তল্লাশি চালায় বলে অভিযোগ।

ঘটনার খবর পেয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও দ্রুত সেখানে পৌঁছে যান। কিছু সময় উত্তেজনা ও বাগ্‌বিতণ্ডার পর পুলিশ দল এলাকা ছেড়ে চলে যায়। শনিবার সকালেও অভিষেকের বাড়ির সামনে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি দেখা যায়।

এদিকে, সিআইডি ইতিমধ্যেই একটি ঘৃণাত্মক ভাষণ মামলায় ১৬ জুন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে। সম্প্রতি বিধানসভা সংক্রান্ত একটি স্বাক্ষর-বিভ্রাট মামলায় প্রায় ছয় ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখেও পড়তে হয়েছে তাঁকে।

অন্যদিকে, কিছুক্ষনের মধ্যে একই দিনে প্রাক্তন মন্ত্রী মদন মিত্রের বাড়িতেও তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। পুর নিয়োগ দুর্নীতি মামলায় তাঁর বিরুদ্ধে তদন্ত চলছে বলে সূত্রের খবর। রাজনৈতিক মহলে এই ঘটনাগুলি নিয়ে নতুন করে জোর চর্চা শুরু হয়েছে।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper