Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

রাতভর আগুনের তাণ্ডব! উলুবেড়িয়া থেকে নরেন্দ্রপুর— একদিনে দুই ভয়াবহ অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষতি”

0 509,329,137

সিদ্ধার্থ চট্টোপাধ্যায় : মঙ্গলবার সকালেই রাজ্যের একাধিক প্রান্তে নেমে এল অগ্নিকাণ্ডের বিভীষিকা। উলুবেড়িয়ার বাউড়িয়ায় পাটকল এবং দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরে কালি তৈরির কারখানায় ভয়াবহ আগুনে চাঞ্চল্য ছড়াল। দুই ঘটনায় মিলিয়ে কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। দীর্ঘ সময় ধরে আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয়েছে দমকল বাহিনীকে।

সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয় হাওড়ার বাউড়িয়ার নর্থ জুট মিলে। সোমবার রাত প্রায় ১১টা নাগাদ মিলের বি-ওয়ান বিভাগে প্রথম আগুন দেখতে পান নিরাপত্তারক্ষীরা। প্রথমে অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে বেল গোডাউনে। সেখানে বিপুল পরিমাণ পাট মজুত থাকায় দ্রুত ভয়াবহ আকার নেয় আগুন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ছ’টি ইঞ্জিন। রাতভর প্রায় দশ ঘণ্টা ধরে আগুন নেভানোর কাজ চললেও মঙ্গলবার সকাল পর্যন্ত পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি পরিস্থিতি। কারখানা কর্তৃপক্ষের দাবি, ক্ষয়ক্ষতির পরিমাণ কমপক্ষে ৪০ কোটি টাকা।

অন্যদিকে, মঙ্গলবার সকালেই দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর থানার রামচন্দ্রপুর এলাকায় একটি কালি তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা প্রথম ধোঁয়া ও আগুনের শিখা দেখতে পান। মুহূর্তের মধ্যে গোটা এলাকা আতঙ্কে ছড়িয়ে পড়ে।

জানা গিয়েছে, ওই কারখানায় প্রতিমা তৈরির কাজে ব্যবহৃত বিভিন্ন রাসায়নিক ও দাহ্য পদার্থ মজুত ছিল। সেই কারণেই আগুন দ্রুত ভয়ঙ্কর রূপ নেয়। খবর পেয়ে দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। তবে কারখানার ভিতরে বিপুল পরিমাণ রাসায়নিক থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট সমস্যার মুখে পড়তে হয় দমকলকর্মীদের।

প্রাথমিকভাবে অনুমান, শর্ট সার্কিট বা অসতর্কতাবশত কোনও আগুনের উৎস থেকেই এই দুর্ঘটনা ঘটতে পারে। যদিও এখনও পর্যন্ত দুই ঘটনাতেই হতাহতের কোনও খবর মেলেনি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পরই প্রকৃত ক্ষয়ক্ষতি ও অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যাবে বলে মনে করছে প্রশাসন।

একদিনে পরপর দুই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘিরে প্রশ্ন উঠতে শুরু করেছে শিল্পাঞ্চল ও কারখানাগুলির অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা নিয়েও।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper