Khabor Ekhon
রবিবার বন্ধ থাকছে মহানায়ক উত্তম কুমার-শহিদ ক্ষুদিরাম মেট্রো পরিষেবা
কবি সুভাষ মেট্রো স্টেশনের জরুরি মেরামতি ও পুনর্নির্মাণ কাজের জন্য আগামীকাল, রবিবার (১৭ মে, ২০২৬) ব্লু লাইনের মহানায়ক উত্তম কুমার এবং শহিদ ক্ষুদিরাম স্টেশনের মধ্যে কোনও ট্রেন চলবে না। শহিদ ক্ষুদিরাম স্টেশনে ট্রেন ঘোরানোর (রেক রিভার্সাল) সুবিধার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, রবিবার মহানায়ক উত্তম কুমার থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত অংশটি বন্ধ থাকলেও, দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত পরিষেবা সম্পূর্ণ স্বাভাবিক থাকবে।
আগামী সোমবার (১৮ মে) সকাল থেকে পুনরায় দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত পুরো লাইনেই স্বাভাবিক মেট্রো চলাচল করবে। রবিবারের এই সাময়িক অসুবিধার জন্য যাত্রীদের কাছে দুঃখপ্রকাশ করেছে মেট্রো কর্তৃপক্ষ।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

