Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

ইতিহাস গড়ে মিনি ডার্বিতে জয় ইস্টবেঙ্গলের

0 76,782,209

মিনি ডার্বিতে জয় ছাড়া বিকল্প ছিল না অস্কার ব্রুজোর সামনে। কারণ গত তিন ম্যাচে পয়েন্ট নষ্টের পর তাঁকে শেষ সুযোগ দিয়েছিল ইস্টবেঙ্গল ইনভেস্টররা। তবে কথা রাখলেন স্প্যানিশ কোচ। সোমবার যুবভারতীতে মহামেডানের বিপক্ষে ৭-০ গোলে জিতে ইতিহাস গড়ল লাল-হলুদ শিবির। ফিফা বিরতির আগে ছয় ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে পৌঁছে গেল তাঁরা।
এদিন ৩-৫-২ ফরম্যাটে দল সাজিয়েছিলেন অস্কার। তাই ম্যাচের প্রথম মিনিট থেকে একতরফা আক্রমণ শুরু করে ইউসেফ এজেজারি-পিভি বিষ্ণুরা। এর ফলে প্রথম মিনিটে গোল করে এগিয়ে যেতে পারত ক্লডিয়াস সরণির ক্লাব। বিষ্ণুর পাস থেকে বক্সের মাঝখানে বল পেয়ে শট নেন এজেজারি। গোলের ভালো সুযোগ ছিল। কিন্তু কার্যকর হয় না।
তবে ছয় মিনিটে কাজের কাজ করেন আনোয়ার আলি। দূরপাল্লার শটে অনবদ্য গোলে দলকে ১-০ গোলে গেলে এগিয়ে দেন তিনি। ব্ল্যাক প্যান্থার্সদের গোলকিপার পদম ছেত্রী ক্লিয়ারেন্সের আগে জালে জড়িয়ে যায়। চলতি মরসুমে এটি আনোয়ারের প্রথম গোল। এরপর মহামেডানের রক্ষণ ভাগের সুযোগকে কাজে লাগিয়ে একের পর এক আক্রমণ করে সাউল ক্রেসপোরা। ১৩ মিনিটে মিগুয়েলকে বক্সের মধ্যে ফাউল করে পেনাল্টি উপহার দেন সাজাদ হুসেন। সেখান থেকে স্পটকিকে গোল করে দলের ব্যবধান বাড়ান এজেজারি।
এর তিন মিনিট পর দলের তৃতীয় গোলটি করে ফেলেছিলেন স্প্যানিশ ফুটবলার। তবে সহজ সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন তিনি। তাঁর নেওয়া শটটি অল্পের জন্য জালের বাইরে চলে যায়। ২১ মিনিটে পদমকে একা পেয়েও সুযোগ মিস করেন এডমুন্ড লালরিনডিকা। ম্যাচের ২৭ মিনিটে প্রথম আক্রমণে ওঠার সুযোগ পায় মেহরাজউদ্দিন ওয়াদুর ছেলেরা। মহিতোষ রায় মিডফিল্ড থেকে বল নিয়ে আক্রমণে উঠলেও, লাল-হলুদের রক্ষণের সামনে থামতে হয় তাঁকে। সাত মিনিট পর বল দখলের লড়াইয়ে জোসেফ নিজেদের বক্সের মধ্যে টেনে ফেলে দেন এডমুন্ডকে। সঙ্গে সঙ্গেই তাঁকে দ্বিতীয় হলুদ-কার্ড দেখান রেফারি। ফলে লাল-কার্ড মাঠের বাইরে বেরিয়ে যেতে হয় তাঁকে। ইস্টবেঙ্গল ফের পেনাল্টি পায়।
তবে পেনাল্টি থেকে সাউললের নেওয়া প্রথম শট জালে জড়ালেও বাতিল হয়। দ্বিতীয় শটেও কোন ভুল করেননি তিনি। তারপর দশজনের মহামেডানকে পেয়ে আক্রমণে ক্রমাগত ঝাঁঝ বাড়ায় মশাল ব্রিগেড। দ্বিতীয়ার্ধেও একই ধারা বজায় রাখে তাঁরা। কিন্তু বক্সের মধ্যে মিগুয়েলকে ফাউল করে বসেন পদম। দলের তৃতীয় পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করেন এজেজারি। এরপর ৭৪ মিনিটে কর্নার থেকে আসা বলে সহজ শটে গোল করে বিষ্ণু। পাঁচ মিনিট পর স্কোরলাইন ৬-০ করে দেন আনোয়ার। অতএব, পাঁচ ম্যাচ শেষে পয়েন্ট টেবিলেরও একবারে শেষে রইল মহামেডান।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper