Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

সহ অভিনেতার প্রেমে পরিণীতি!

0 87,478,972

রূপসা দাস: দীর্ঘ বিরতির পর আবারও শিরোনামে বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। তবে এবার কোনও নতুন ছবির জন্য নয়, বরং তাঁর একটি সমাজমাধ্যমের পোস্ট ঘিরে তুঙ্গে উঠেছে জল্পনা। বিয়ের তিন বছর পার হতে না হতেই অভিনেত্রী প্রকাশ্যেই জানালেন— ‘সহ অভিনেতার প্রেমে পড়তে ইচ্ছা করে’। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, স্বামী রাঘব চড্ডাকে ছেড়ে এবার কার প্রেমে মজলেন অভিনেত্রী?
সম্প্রতি মা হয়েছেন পরিণীতি। আপাতত স্বামী ও সন্তানকে নিয়ে তাইল্যান্ডে ছুটি কাটাচ্ছেন তিনি। ব্যাংককের চায়না টাউন থেকে সমুদ্রসৈকত— দম্পতির অবকাশ যাপনের নানা মুহূর্ত উঠে আসছে সামাজিক পাতায়। এরই মাঝে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভ্যানিটি ভ্যানের ছবি শেয়ার করেন পরিণীতি। ছবির উপরে লেখা ছিল, “কখনও কখনও সহ অভিনেতার প্রতি ভালোলাগা তৈরি হয়।”

আসল রহস্য কী?

বিয়ের পর থেকে সেভাবে রুপোলি পর্দায় দেখা যায়নি পরিণীতিকে। মা হওয়ার পর পাকাপাকিভাবে দিল্লি নিবাসী হয়েছেন তিনি। এমন সময়ে তাঁর মুখে ‘সহ অভিনেতার’ প্রতি অনুরাগের কথা শুনে অনুরাগীদের মনে কৌতূহল তৈরি হওয়া স্বাভাবিক। তবে রহস্য বেশিক্ষণ জিইয়ে রাখেননি খোদ অভিনেত্রীই। ভ্যানিটি ভ্যানের বাইরে দেখা যায় রাজনীতিক স্বামী রাঘব চড্ডার নাম। অর্থাৎ, রাঘবই এখানে তাঁর ‘সহ অভিনেতা’।
        রাজনীতিবিদের ‘রিল’ অভিষেক?
পরিণীতি তাঁর পডকাস্টে ইতিপূর্বেই স্বামীর সাক্ষাৎকার নিয়েছেন। তবে এবার কি রাঘবকে পেশাদার অভিনেতা হিসেবে ক্যামেরার সামনে দেখা যেতে চলেছে? সেই বিষয়ে খোলসা না করলেও, অভিনেত্রী মাঝেমধ্যেই রাঘবকে নিজের ‘আসল হিরো’ বলে থাকেন। তাইল্যান্ড ভ্রমণের এই খুনসুটি ভরা পোস্ট দেখে নেটিজেনদের ধারণা, হয়তো খুব শীঘ্রই পর্দার কোনও প্রজেক্টে বা বিশেষ ভিডিওতে একসঙ্গে দেখা যেতে পারে এই তারকা দম্পতিকে। আপাতত রাঘব-পরিণীতির এই ‘অফ-স্ক্রিন’ রোম্যান্সেই মজেছে নেটপাড়া।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper