Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

লাখ টাকা চাঁদা দিতে অস্বীকার, বাংলাদেশে খুন সংখ্যালঘু ব্যবসায়ী

0 56,910,504

বাংলাদেশে আবার খুন সংখ্যালঘু ব্যবসায়ী। কক্সবাজারে ছুরি মেরে কুপিয়ে খুন করা হল হিন্দু ব্যবসায়ী গণেশ পালকে(৪০)। ১ লক্ষ টাকা চাঁদা দিতে অস্বীকার করায় শনিবার জিদান এবং তার এক শাকরেদ হামলা চালায় তাঁর বাড়িতে ঢুকে। স্ত্রীর সামনেই ছুরি দিয়ে কোপায় গণেশ পালকে। রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। ছুরি মেরেই চম্পট দেয় ২ আততায়ী। কাউকেই এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়নি। এই ঘটনার প্রতিবাদে এলাকায় এক বিশাল প্রতিবাদ মিছিল বের করেন ব্যবসায়ীরা। যোগ দেন স্থানীয় বাসিন্দারাও। তাঁদের প্রশ্ন, বিএনপি ক্ষমতায় আসার পরেও কেন এই চাঁদার জুলুম? কেন খুন সংখ্যালঘু ব্যবসায়ীকে? লক্ষণীয়, কক্সবাজার থেকেই নির্বাচিত হয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন।

ঘটনাটি ঘটেছে কক্সবাজার পুরসভা এলাকায় ৭ নম্বর ওয়ার্ডে বিজিবি ক্যাম্পের পল্লান কাটা এলাকায়। নিহত ব্যবসায়ীর স্ত্রী নেপালি পাল জানিয়েছেন, তাঁদের বাড়িতে একটি সেপটিক ট্যাঙ্ক নির্মাণের কাজ চলছিল। শুক্রবার রাতে কক্সবাজারের বড়বাজারে গণেশের কাপড়ের দোকানে গিয়ে ১ লক্ষ টাকা চাঁদা দাবি করে এক ব্যক্তি। তিনি তা দিতে অস্বীকার করায় শনিবার বিকেলে জিদান এবং তার এক শাকরেদ বাড়িতে চড়াও হয়ে গণেশকে ছুরি মারে। জিদান ওই এলাকারই বাসিন্দা এক রাজমিস্ত্রির ছেলে।

 

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper