Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

জুনে ফের দেশের জার্সিতে রো-কো

0 89,756

তিন মাস পর আবার দেশের জার্সিতে দেখা যাবে দুই মহাতারকা রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে। জুন মাসে ভারত সফরে আসছে আফগানিস্তান। একটি টেস্ট ও তিনটি একদিনের ম্যাচ খেলবে তারা। সেখানেই খেলবেন রোহিত, কোহলি।

প্রথম টেস্ট ৬ জুন। নিউ চণ্ডীগড়ে হবে সেই ম্যাচ। দেশের জার্সিতে ফিরবেন টেস্ট অধিনায়ক শুভমন গিল, রবীন্দ্র জাদেজারাও। অর্থাৎ, একাধিক তারকার প্রত্যাবর্তন হবে দেশের জার্সিতে।

১৪ জুন প্রথম একদিনের ম্যাচ। খেলা হবে ধর্মশালায়। ১৭ জুন লখনউ ও ২০ জুন চেন্নাইয়ে বাকি দু’টি ম্যাচ হবে। এই তিনটি ম্যাচেও খেলবেন রোহিত, কোহলি। সেখানেও অধিনায়ক হিসাবে দেখা যাবে শুভমনকে।

ভারতের জার্সিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি বছরের জানুয়ারি মাসে একদিনের সিরিজ খেলেছিলেন রো-কো। তার পর পাঁচ মাসের বিরতি পাচ্ছেন তাঁরা। রোহিত অবশ্য এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে আইসিসির দূত। বিভিন্ন মাঠে দেখা যাচ্ছে তাঁকে।

সামনের বছর একদিনের বিশ্বকাপ। রোহিত, কোহলি দু’জনেরই লক্ষ্য সেখানে খেলা। ফলে জুন মাসে আফগানিস্তানের বিরুদ্ধে তিনটি ম্যাচেই নিজেদের উজাড় করে দিতে চাইবেন তাঁরা।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper