Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

মদ্যপানের প্রতিবাদ করায় আক্রান্ত প্রতিবাদী

0 190,002

কলকাতায় ফের ফের আক্রান্ত প্রতিবাদী। প্রকাশ্যে বাড়ির সামনে বসে মদ্যপান এবং অকথ্য ভাষায় গালিগালাজের প্রতিবাদ করায় মা এবং ছেলেকে মারধর করা হয় বলে অভিযোগ। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে বাগুইআটি এলাকায়। ইতিমধ্যেই থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এই ঘটনার তদন্তে নেমে ৪ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

আক্রান্তদের অভিযোগ, রবিবার গভীর রাতে জগতপুরে এলাকার একটি বাড়ির সামনে মদের আসর বসিয়েছিল চারজন যুবক। আচমকাই শুরু হয় অকথ্য ভাষায় গালিগালাজ। এই ঘটনার তীব্র প্রতিবাদ করেন ওই বাড়ির মালিক অনিতা দাস। তখনই ওই মহিলার ওপর চড়াও হয় মদ্যপরা। শুরু হয় বচসা। চিৎকার-চেঁচামেচিতে বাড়ি থেকে বেরিয়ে আসেন ওই অনিতা দেবীর ছেলে অতনু দাস। তিনিও এই ঘটনার প্রতিবাদ জানালে তাঁর ওপরেও চড়াও হয় মদ্যপরা। অভিযোগ, অনিতা দাসকে কার্যত মাটিতে ফেলে মারধর করা হয়। অতনু দাসকেও মাটিতে ফেলে মারধর করা হয় বলে দাবি। বেধড়ক মারধর করায় একাধিক জায়গায় চোট পেয়েছেন অনিতা দেবী। এখনও আতঙ্ক তাড়া করছে তাঁকে। ঘটনার বিবরণ দিতে গিয়ে তিনি দাবি করেন, প্রতিবাদ করতেই তাঁর গলা চেপে ধরে মদ্যপরা। খুনও হয়ে যেতে পারতেন বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। এই ঘটনায় বাগুইআটি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।এই ঘটনার তদন্তে নেমে চারজনকে গ্রেফতার করেছে বাগুইআটি থানার পুলিশ।

প্রসঙ্গত, এই ঘটনার দিন কয়েক আগে নিউটাউনে মদ্যপ যুবক-যুবতীদের দাপাদাপির ঘটনা সামনে এসেছিল। মত্ত অবস্থায় জোরে গান-বাজনা করার অভিযোগ ওঠে।সেই ঘটনার প্রতিবাদ করেন প্রতিবেশী এক যুবক। এরপরই বেধড়ক মারধর করে মাথা ফাটিয়ে দেওয়া হয় ওই যুবকের। সেই একই ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় প্রশ্ন উঠেছে নিরাপত্তা নিয়ে।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon Web Desk , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon Web Desk হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper