Khabor Ekhon
অবৈধ বাজি কারখানায় আগুন! জখম ২

অবৈধ বাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড। আহত হয়েছেন দু’জন। বুধবার ঘটনাটি ঘটেছে পুরুলিয়া শহর সংলগ্ন শ্মশান কালী মন্দির এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে প্রবল আতঙ্ক ছড়িয়েছে। পুরুলিয়া থানার অন্তর্গত শ্মশান কালী মন্দির এলাকায় হঠাৎই একটি বিকট শব্দ হয়। এরপরেই আগুন লেলিহান শিখা লক্ষ্য করা যায়।
স্থানীয় সূত্রে খবর, এলাকায় নিশীথ ব্যানার্জি নামে এক ব্যক্তি নিজের বাড়িতে দীর্ঘদিন ধরে বাজি তৈরি করতেন। একপ্রকার বাড়িতে অবৈধভাবে বাজি তৈরি করা হত। বুধবার সেই বাজি থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তেই আগুনে চারিদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দু’টি ইঞ্জিন। এছাড়া উপস্থিত হয় মফস্বল থানার পুলিশবাহিনী। তাদের তৎপরতায় আগুন নেভানোর কাজ চলে। তবে এই ঘটনাকে ঘিরে গভীর আতঙ্কের মধ্যে রয়েছেন সকলে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon Web Desk , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon Web Desk হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

