Khabor Ekhon
দুটি বাসের সংঘর্ষ! প্রাণ হারালেন ২ জন, আহত ৪ জন

দুটি বাসের মধ্যে রেষারেষি। ঘটল ভয়াবহ দুর্ঘটনা। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার পানিহাটির ধানকল মোড় সংলগ্ন এলাকায়। ঘটনার জেরে বাসের চাকার তলায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান দু’জন। এছাড়াও আহত হন অন্তত চারজন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও ট্রাফিক কর্তৃপক্ষ।
প্রত্যক্ষদর্শীদের দাবি, দুটি বাসের মধ্যে রেষারেষি চলছিল। তখনই নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস ধাক্কা মারে দুই সাইকেল আরোহীকে। সেখানেই শেষ নয়। এরপর ওই বাসটি সামনে থাকা একটি বাইক ও একটি অটোরিকশাকেও ধাক্কা দেয়।
দুর্ঘটনায় মুহূর্তের মধ্যে বাসের চাকার তলায় পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের। অপরদিকে আহত হন কমপক্ষে চারজন। তাঁদের দ্রুত উদ্ধার করে সাগর দত্ত হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই দু’জনকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনার জেরে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা বিটি রোডে জমায়েত করে প্রতিবাদ জানাতে শুরু করেন। ফলে বেশ কিছুক্ষণ যান চলাচলও বন্ধ ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও ট্রাফিক কর্তৃপক্ষ। এমনকি পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনার আসল কারণ খতিয়ে দেখা হচ্ছে। বাস দুটির চালকের ভুমিকা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি প্রত্যক্ষদর্শীদের বয়ান এবং সিসিটিভি ফুটেজের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। এই দুর্ঘটনাকে কেন্দ্র করে আবারও প্রশ্ন উঠেছে যাত্রী নিরাপত্তা নিয়ে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon Web Desk , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon Web Desk হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

