Khabor Ekhon
পলাশরাঙা দোলের অপেক্ষায় পুরুলিয়া, চড়িদায় মুখোশ শিল্পীদের ব্যস্ততা তুঙ্গে
আর মাত্র কয়েকটা দিন। তারপরেই দোল পূর্ণিমা। বসন্তের হাওয়ায় ধীরে ধীরে রঙ ছড়াতে শুরু করেছে পুরুলিয়া। লাল পলাশে রাঙা পাহাড়-টিলা, লাল মাটির গন্ধে মিশে থাকা গ্রাম বাংলার এক অপরূপ শোভা। শাল-পিয়ালের ফাঁক দিয়ে আগুনরঙা পলাশ যেন ঘোষণা করছে…
