Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

ইডেনে হার, নাইট ব্রিগেড এবার প্রশ্নের মুখে

0 63,987,201

আইপিএল আসে, আইপিএল যায়। কিন্তু প্রতিবার দৃশ্যটা যেন একই থেকে যায়। নন্দনকানন যেমন তারকাপ্রেমী ছিল, সেরকমই আছে। নিজের শহরের দল কলকাতা নাইট রাইডার্স রান দিয়ে ফেলছে নাকি উইকেট হারাচ্ছে, সেসব নিয়ে মাথাব্যথা নেই ক্রিকেটপ্রেমীদের।তিলোত্তমা শুধু চার-ছক্কার প্রেয়সী।

এত গেল মাঠের বাইরের প্রেক্ষাপট। ভেতরে তো শুরু থেকেই চিৎকার। সময় যত গড়াল, দর্শক তত বাড়ল। আর সেইসঙ্গে বাড়ল শব্দের ডেসিবেলও।

টসে হেরে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ২২২ রানে থামে হায়দরাবাদ।

জবাবে প্রথম ওভারে ২৫ রান নিয়ে শুরু করেন ফিন অ্যালেন ও রাহানে। কিন্তু দ্বিতীয় ওভারের শুরুতেই সাজঘরে ফেরেন অ্যালেন (৭ বলে ২৮)। রাহানে ব্যর্থ। অঙ্গকৃশ রঘুবংশী (২৯ বলে ৫২) রান আউটের কবলে পড়ার আগে, গ্রিনের রান আউটেও অবদান রাখেন! সহ অধিনমায়ক রিঙ্কু সিং (২৫ বলে ৩৫) কিছুটা ধরে খেলার চেষ্টা করলেও, ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়তে পারেননি। সুনীল নারিন (৪ বলে ১২) হয়তো ভুলে গিয়েছিলেন, সব বলে ছয় মারা সম্ভব নয়। শেষ ভরসা রামনদীপ সিং যখন ক্যাচ তুলে দিয়ে এলেন, তখন জয় থেকে ৬৮ রান দূরে কেকেআর। শেষ পর্যন্ত ৪ ওভার বাকি থাকতে ১৬১ রানে গুটিয়ে যায় কেকেআর। ৬৫ রানের বিশাল ব্যবধানে হারতে হয় কিং খানের দলকে।

 

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper