Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

রাহানে-রঘুবংশীর অর্ধশতরানে বড়ো রান নাইটদের

0 564,329,118

শনিবার থেকে ঢাকে কাঠি পড়েছে আইপিএল ২০২৬ মরসুমের। দ্বিতীয় দিন ওয়াংখেড়েতে মুম্বইয়ের মুখোমুখি হয় কলকাতা নাইট রাইডার্স। টস জিতে কেকেআরকে ব্যাটিং করতে পাঠান হার্দিক পান্ডিয়া। প্রথম ইনিংসের নির্ধারিত ওভার শেষে অজিঙ্ক রাহানদের স্কোর ২২০/৪।
এবারের ওপেনিং জুটিতেই চমক দেন নাইট শিবির। নামেন রাহানে ও ফিন অ্যালেন। শুরু থেকেই ঝড় তুলতে শুরু করেন দু’জনে। প্রথম ওভারে ১০ তুলল কেকেআর। প্রথম ওভারে ১০ রান তোলে কেকেআর। এরপর আর অগ্রাসী হয়ে ওঠেন রাহানে। প্রতি ওভারে তাঁদের রান উপহার দিতে থাকেন মুম্বইয়ের পেসাররা। পাঁচ ওভারে ৬৫ রানের গণ্ডি পার করে ফেলে শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি। এরপর ধাক্কা দেন শার্দূল ঠাকুর। ষষ্ঠ ওভারের দ্বিতীয় ওভারে অ্যালেনকে প্যাভিলিয়নে ফেরান তিনি। কিউই ব্যাটার ছ’টি চার ও দু’টি ছক্কা হাঁকিয়ে করেন ৩৭ রান।
এরপর রাহানকে সঙ্গ দেন অজি ব্যাটার ক্যামেরুন গ্রিন। কিন্তু সেই শার্দূলের বলেই শেরফান রাদারফোর্ড হাতে ধরা দেন তিনি।করেন মাত্র ১৮ রান। ততক্ষণে নিজের ঘরের মাঠে অর্ধশতরান করে ফেলেছেন নাইটদের নেতা। তবে সেই শার্দূলের বলে উইকেট হারান মুম্বইকর।শার্দূলের মন্থর গতির বল চালিয়ে খেলতে গিয়ে হার্দিকের হাতে ক্যাচ দেন তিনি। তবে ব্যাট হাতে ৪০ বলে ৬৭ রান করে স্কোরবোর্ডে যোগ করেন। এছাড়া অঙ্গকৃশ রঘুবংশী (২৯ বলে ৫১), রিঙ্কু সিং (২১ বলে ৩৩) ও রমনদীপ সিং ৪ রানের ইনিংস খেলেন। তবে বলে রান খরচ করেন ট্রেন্ট বোল্ট, জসপ্রীত বুমরা এবং গজনফর। শার্দূল সফল ভাবে তিনটি এবং মুম্বই অধিনায়ক হার্দিক একটি উইকেট নেন।
এদিকে ভারতের টি-টোয়েন্টি বিশ্বজয়ী অধিনায়ক সূর্যকুমার যাদবকে মুম্বই ইমপ্যাক্ট সাবে রেখে খেলতে নামে। রান তাড়া করার সময় তাঁকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে ব্যবহার করা হতে পারে। অন্যদিকে, প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচে প্রথম একাদশে রয়েছেন। গত বছর মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে একাধিক ম্যাচে রোহিত ইমপ্যাক্ট সাব হিসাবে খেলেছিলেন।
টস জিতে হার্দিক বলেছেন, ‘পিচ দেখে মনে হচ্ছে বেশ ভালো। এখানকার থেকে পিচ সবুজ বলেই মনে হচ্ছে। ওয়াংখেড়ে আমাদের দুর্গ। সমর্থকরা আমাদেরই সমর্থন করবেন। আমরা ভালো ক্রিকেট তুলে ধরতে চাই। সমর্থকদের বিনোদন দিতে চাই। বুমরা ফিরে এসেছে দলে।’ নাইট অধিনায়ক রাহানে জানান, ‘টস জিতলে আমরাও হয়ত শুরুতে বোলিং করতেন। আমি এমন সবুজ পিচ আগে কখনও দেখিনি ওয়াংখেড়েতে।’

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper