Khabor Ekhon
সিলিন্ডারের ভেতর ১০ কেজি কাদা গোলা জল! মাথায় হাত গ্রাহকদের

রবিবার অদ্ভুত ঘটনার সাক্ষী উত্তর দিনাজপুরের ইসলামপুর শহরের ১৩ নম্বর ওয়ার্ডের শিখা ভট্টাচার্য সহ এলাকার বাসিন্দারা। গ্যাস ভরা সিলিন্ডারের ভিতরে ভাসছে লিটার লিটার কাদা ঘোলাটে জল। এই ঘটনায় মহিলা মহলে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কীভাবে গ্যাস সিলিন্ডারের মধ্যে জল এল তা নিয়ে উঠছে বিভিন্ন প্রশ্ন। এমনকি এলাকার কাউন্সিলর গ্যাস ডিলারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন।
রান্না ঘরে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারের ওজন হয় ১৪ কেজি। আর সেই সিলিন্ডারের ভিতরে ভাসছে কাদা গোলা জল। তাও আবার প্রায় চোদ্দো কেজি গ্যাসের সিলিন্ডারে দশ লিটার জল। স্থানীয় সূত্রে খবর, ৫-৬ দিন আগে শিখা ভট্টাচার্য একটি ইন্ডিয়ান গ্যাস ডিলারের থেকে নতুন গ্যাস সিলিন্ডার বাড়িতে নিয়ে আসেন। তিনি অভিযোগ করেন, কয়েক দিন আগে রান্না করার পর হঠাৎ করেই সিলিন্ডার থেকে গ্যাস জ্বলা বন্ধ হয়ে যায়। এরপর এক গ্যাস ডেলিভারি কর্মীকে বিষয়টি জানান। ওই কর্মী সিলিন্ডার দেখে প্রথমে বলেন যে রেগুলেটর খারাপ হয়েছে। পরে রেগুলেটর ঠিক করা হলেও সিলিন্ডার থেকে গ্যাস বের হচ্ছিল না। তখনই সন্দেহ হওয়ায় সিলিন্ডারটি ঝাঁকিয়ে দেখেন। তাতেই বোঝা যায় সিলিন্ডারের ভিতরে জল রয়েছে। সিলিন্ডারের ওয়াশার খুলে সেটিকে উল্টো করে একটি বালতির মধ্যে রাখা হয়। তখনই হু হু করে ভিতর থেকে জল বেরিয়ে আসে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

