AB Live News
আবারও বৃদ্ধি পেল সোনার দাম! প্রস্তুত হোন বাড়তি খরচে

আবারও ঊর্ধ্বমুখী সোনালি ধাতুর বাজার। আন্তর্জাতিক বাজারে ডলারের দামের বৃদ্ধির ফলে দেশীয় বাজারেও সোনার দাম বাড়তে দেখা গেল। ফলে বিশেষ অনুষ্ঠানের জন্য গয়না কেনার পরিকল্পনা থাকলে বাড়তি খরচের জন্যও প্রস্তুত থাকতে হচ্ছে ক্রেতাদের।
শনিবার কত বাড়ল সোনার দাম? সূত্রের খবর, ২২ ক্যারেট ও ২৪ ক্যারেট—দুই ধরনের সোনার দামই উল্লেখযোগ্যভাবে বেড়েছে। প্রতি ১০ গ্রামে কয়েকশো টাকা পর্যন্ত বৃদ্ধি হয়েছে। তবে শহরভেদে দামের পার্থক্য রয়েছে।
তবে প্রশ্ন, কেন বাড়ছে বা কমছে সোনার দাম?
বিশেষজ্ঞদের মতে, সোনার দামে মূলত ওঠানামা করে আন্তর্জাতিক বাজারের ওপর। ভারতের ক্ষেত্রে সোনার দাম নির্ধারণ নির্ভর করে আন্তর্জাতিক বাজারের পাশাপাশি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের নীতি ও বৈদেশিক মুদ্রা পরিস্থিতির ওপর।
শনিবার ২৮ জানুয়ারি ২২ ক্যারেট সোনার দাম হয়েছে ১৫৩৮০ টাকা৷ ১৮ ক্যারেটের দাম হয়েছে ১২৬৩০ টাকা৷ ১ কেজি রুপোর দাম হয়েছে ২৭৭২৫২ টাকা৷ সোনা ও রুপো কেনার সময়ে উপরে দেওয়া দামের সঙ্গে আরও ৩ শতাংশ জিএসটি যুক্ত হবে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon Web Desk , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon Web Desk হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

