Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

ফের আসানসোল আদালতে বোমাতঙ্ক! ই-মেল মারফত হুমকি পেয়েই শুরু তল্লাশি

0 89,447

আবারও আসানসোল আদালতে বোমাতঙ্ক! মঙ্গলবারের পর বুধবার ফের আসানসোল আদালতের জেলা জজের কাছে ই-মেল মারফত হুমকি আসে। তড়িঘড়ি আদালত চত্বর ফাঁকা করে খবর দেওয়া হয় থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ বম্ব স্কোয়াড এবং স্নিফার ডগ।

বুধবার যথাসময়ে আদালতের কাজকর্ম শুরু হয়। বেলা বাড়লে জেলা জজ এর কাছে হুমকি ই-মেল আসে। ই-মেলের ওই বয়ানে লেখা রয়েছে, আদালতে আরডিএক্স রাখা রয়েছে। বুধবার ওগুলির বিস্ফোরণ ঘটানো হবে। আদালত চত্বর থেকে আইনজীবী বিচারক এবং সাধারণ মানুষদের নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে দ্রুত বম্ব স্কোয়াড পৌঁছে তল্লাশি অভিযান শুরু করে। স্নিফার ডগ এনেও তল্লাশি চালানো হয়।

প্রসঙ্গত, মঙ্গলবার রাজ্যের একাধিক আদালতে বোমার হুমকি ই-মেল এসেছিল। সেই মোতাবেক আসানসোল আদালতের জেলা জজের কাছেও হুমকি ই-মেল এসেছিল। যদিও মঙ্গলবার তল্লাশির পরও কিছু পাওয়া যায়নি। মঙ্গলবারের ই-মেলের বয়ান অনুযায়ী, আদালত ভবনে আরডিএক্স রাখা হয়েছে। দুপুরে ৫-৭ জন মাওবাদী সদস্য কনস্যুলেট ও বিচারকের চেম্বারের খুব কাছে পৌঁছে, রিমোট কন্ট্রোলের মাধ্যমে বিস্ফোরণ ঘটাবে। এরপরই কার্যত শোরগোল পড়ে যায় আদালত চত্বরে। পুলিশ আদালতে পৌঁছয়। বম্ব স্কোয়াড এবং স্নিফার ডগ দিয়েও তল্লাশি চলে। যদিও কোনওরকম বিস্ফোরক জাতীয় কিছু পাওয়া যায়নি। ঘটনায় জেলা জজ জানিয়েছিলেন, ভুয়ো হুমকি এসেছে। তবে সম্পূর্ণ ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ। ওই হুমকি ই-মেলের উৎস কোথায় তার খোঁজ চালাচ্ছে রাজ্য প্রশাসন।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon Web Desk , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon Web Desk হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper