Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

ভোটের মুখে কলকাতায় লক্ষ্মীর ভাণ্ডারে বড় ধামাকা, নতুন যুক্ত হলেন ১.২৫ লক্ষ মহিলা

0 5,752

 বিধানসভা নির্বাচনের মহড়াতে কিস্তিমাত করতে ‘লক্ষ্মীর ভাণ্ডার’-কেই তুরুপের তাস করল প্রশাসন। একলাফে কলকাতা পুরসভা এলাকায় আরও ১ লক্ষ ২৫ হাজার নতুন আবেদনকারীর নাম এই জনমুখী প্রকল্পে নথিভুক্ত হলো। এর ফলে খোদ তিলোত্তমাতেই লক্ষ্মীর ভাণ্ডারের মোট সুবিধাভোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল প্রায় ৭.৮৪ লক্ষ। পুরসভা সূত্রে খবর, আগামী ফেব্রুয়ারি মাস থেকেই নতুন উপভোক্তারা বর্ধিত হারে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা পেতে শুরু করবেন।

পুরসভা সূত্রে জানানো হয়েছে, নির্বাচনের প্রাক্কালে আবেদনের পাহাড় জমেছিল বরো অফিসগুলোতে। গত সপ্তাহে যাচাইকরণ প্রক্রিয়া শেষে ১.২৫ লক্ষ ঝুলে থাকা আবেদনকে সবুজ সংকেত দিয়েছে পুর কর্তৃপক্ষ। কলকাতা পুরসভার এক পদস্থ আধিকারিক জানান, ‘‘যাচাইকরণ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতেই কিছুটা সময় লেগেছিল। তবে ফেব্রুয়ারি মাস থেকেই নতুন ১.২৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে আর্থিক সহায়তা পৌঁছতে শুরু করবে।’’

সদ্য পেশ হওয়া রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের আর্থিক বরাদ্দ বাড়ানোর ঘোষণা করেছেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সেই অনুযায়ী, কলকাতা-সহ সারা রাজ্যের মহিলারা এখন আরও বেশি আর্থিক সুরক্ষা পাবেন।

সাধারণ শ্রেণি: এখন মাসে পাবেন ১,৫০০ টাকা (আগে ছিল ১,০০০ টাকা)।

সংরক্ষিত শ্রেণি (SC/ST): এখন মাসে পাবেন ১,৭০০ টাকা (আগে ছিল ১,২০০ টাকা)।

জেলাগুলিতে যেখানে জেলাশাসকরা এই প্রকল্পের নিয়ন্ত্রক, সেখানে কলকাতা পুর এলাকায় কমিশনারই চূড়ান্ত অনুমোদন দেন। মূলত ‘দুয়ারে সরকার’’ এবং ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ শিবির থেকে জমা পড়া আবেদনগুলোকেই অগ্রাধিকার দেওয়া হয়েছে। ২৫ থেকে ৬০ বছর বয়সী অ-চাকুরে মহিলারা যারা যোগ্য হিসেবে বিবেচিত হয়েছেন, তাঁদের তথ্য ইতিমদেই পোর্টালে আপলোড করা হয়েছে।

ভাণ্ডারের অঙ্ক এক নজরে:

কলকাতায় নতুন সংযোজন: ১.২৫ লক্ষ জন।

কলকাতায় মোট উপভোক্তা: ৭.৮৪ লক্ষ (প্রায়)।

রাজ্যজুড়ে মোট সুবিধাভোগী: ২.৪২ কোটি জন।

পুর কর্তৃপক্ষ স্পষ্ট করেছে, লক্ষ্মীর ভাণ্ডার একটি চলমান প্রক্রিয়া। কোনও মহিলার বয়স ৬০ বছর পূর্ণ হলেই তিনি স্বয়ংক্রিয়ভাবে এই প্রকল্পের তালিকা থেকে বাদ পড়ে ‘বার্ধক্য ভাতা’ প্রকল্পে স্থানান্তরিত হন। অন্যদিকে, ২৫ বছর পূর্ণ হওয়া নতুন আবেদনকারীদের প্রতিনিয়ত তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon Web Desk , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon Web Desk হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper