Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

জেনেভায় বিশ্ব দাবার মহারণের সূচনা, নতুন ইতিহাস লেখার অপেক্ষায় গুকেশ ও সিনদারভ

0 443,306

ওয়েব ডেস্ক :দাবার ইতিহাসে যুক্ত হতে চলেছে আরও একটি স্মরণীয় অধ্যায়। সুইজারল্যান্ডের জেনেভায় ঐতিহাসিক প্যালেস দে নেশনস-এ জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল ২০২৬ সালের সেলসফোর্স ফিডে বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের আসর। বিশ্বের নজর এখন দুই তরুণ দাবাড়ুর দিকে, ভারতের বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ডি গুকেশ এবং উজবেকিস্তানের জাভোখির সিনদারভ।রবিবারের উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে ছিল আন্তর্জাতিক আবহ। রাষ্ট্রসংঘের ঐতিহাসিক সভাকক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট অতিথিরা। অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিলেন মরিস অ্যাশলে ও অ্যাঞ্জেলিকা ভালকোভা। চলচ্চিত্র প্রদর্শন, বক্তব্য এবং সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে তুলে ধরা হয় বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের দীর্ঘ ইতিহাস ও ঐতিহ্য।এবারের লড়াইয়ের বিশেষত্ব শুধু দুই প্রতিদ্বন্দ্বীর শক্তি বা কৌশলে সীমাবদ্ধ নয়। প্রায় ১৪০ বছরের বিশ্ব চ্যাম্পিয়নশিপের ইতিহাসে নতুন অধ্যায় লিখতে চলেছেন এশিয়ার দুই তরুণ প্রতিনিধি। একদিকে ভারতের গুকেশ, অন্যদিকে উজবেকিস্তানের সিনদারভ। দু’জনের লড়াই ঘিরে দাবাপ্রেমীদের প্রত্যাশা তুঙ্গে। উদ্বোধনী অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল প্রথম ম্যাচের ঘুঁটির রং নির্ধারণ। বিশেষ পদ্ধতিতে আয়োজিত এই পর্বে সাদা ঘুঁটি পেলেন সিনদারভ। অর্থাৎ প্রথম ম্যাচে সাদা ঘুঁটি নিয়ে বোর্ডে বসবেন উজবেকিস্তানের এই দাবাড়ু।২২ নভেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত চলবে এই বিশ্ব চ্যাম্পিয়নশিপ। মূল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে জেনেভার কাছে কোলোনিতে অবস্থিত ফন্ডাসিয়ঁ মার্টিন বোদমের-এ। প্রথম রাউন্ডের খেলা শুরু হবে ২৪ নভেম্বর।ঐতিহ্যবাহী দাবার বোর্ডে এবার মুখোমুখি দুই তরুণ মেধা। একজন নিজের বিশ্বসেরার মুকুট ধরে রাখতে মরিয়া, অন্যজন সেই সিংহাসন দখলের স্বপ্নে বিভোর। এখন দেখার, শেষ পর্যন্ত ইতিহাসের পাতায় কার নাম লেখা হয় নতুন বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে। 

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper