Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

এবার ঘরে বসেই পর্যটন আবাসে বুকিং

0 24,036

শ্রীতমা ব্যানার্জী :রাজ্যের পর্যটন ব্যবস্থাকে আরও আধুনিক ও পর্যটকবান্ধব করে তুলতে বড় পদক্ষেপ করল পশ্চিমবঙ্গ সরকার। এবার থেকে রাজ্য সরকারের অধীনস্থ পর্যটন আবাসগুলিতে থাকার ঘর বুক করার জন্য আর বারবার ফোন বা দফতরের দরজায় ঘুরতে হবে না। অনলাইনেই করা যাবে বুকিং। সেই লক্ষ্যেই নতুন করে সাজানো অনলাইন বুকিং পোর্টাল চালু করল পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগম। মঙ্গলবার কলকাতার সল্টলেকের উদয়াচল পর্যটন আবাসে এই নতুন পোর্টালের উদ্বোধন করেন রাজ্যের পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্যটন দফতরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তীও। বর্তমানে রাজ্যজুড়ে পর্যটন উন্নয়ন নিগমের অধীনে রয়েছে ৪০টি পর্যটন আবাস। সেখানে রয়েছে ৪০০-রও বেশি ঘর। পর্যটকদের সুবিধার কথা মাথায় রেখে এই আবাসগুলিতে বুকিং ব্যবস্থাকে আরও সহজ, স্বচ্ছ এবং দ্রুত করাই নতুন উদ্যোগের মূল লক্ষ্য। পাশাপাশি ১৮টি পর্যটন আবাসের সংস্কারের কাজও শুরু হয়েছে। বাকি আবাসগুলিকেও পর্যায়ক্রমে আধুনিক করে তোলার পরিকল্পনা রয়েছে।তবে সরকারের পরিকল্পনা শুধু পর্যটন আবাসের অনলাইন বুকিংয়েই সীমাবদ্ধ নয়। ভবিষ্যতে হোমস্টে, হোটেল এবং অন্যান্য পর্যটন পরিষেবাকেও একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনার ভাবনা রয়েছে। ইতিমধ্যেই হোমস্টে নথিভুক্তিকরণ, পরিদর্শন ও শংসাপত্র দেওয়ার জন্য পৃথক পোর্টাল চালু হয়েছে। পাশাপাশি পর্যটন সংস্থা, হোটেল, ভ্রমণস্থল এবং ট্যুর প্যাকেজ সম্পর্কে যাচাই করা তথ্য দেওয়ার জন্য নতুন ওয়েবসাইট ও অ্যাপ তৈরির কাজও চলছে। এর ফলে ভুয়ো পর্যটন সংস্থার প্রতারণা থেকে পর্যটকদের সুরক্ষা দেওয়া সম্ভব হবে বলে আশা। অন্যদিকে, উত্তরবঙ্গকে কেন্দ্র করে পর্যটন শিল্পে বড় বিনিয়োগ টানার উদ্যোগও নিয়েছে রাজ্য। পর্যটনমন্ত্রী জানিয়েছেন, গত ছয় মাসে এই ক্ষেত্রে প্রায় ১২,৭০০ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে। উত্তরবঙ্গে প্রায় ২০টি তারকা মানের হোটেল গড়ে ওঠার সম্ভাবনাও রয়েছে।দার্জিলিংয়ের পাশাপাশি মিরিক, কার্শিয়াং ও কালিম্পংয়ের মতো পর্যটন কেন্দ্রগুলিকেও নতুনভাবে তুলে ধরতে চাইছে সরকার। সব মিলিয়ে পর্যটন পরিষেবায় প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে বাংলাকে আরও আকর্ষণীয় পর্যটন গন্তব্য হিসেবে প্রতিষ্ঠা করাই এখন রাজ্যের লক্ষ্য।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper