Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

মোদিকে প্রশ্ন করেই কি বিপাকে সাংবাদিক?

0 66,145

শ্রীতমা ব্যানার্জী :বিদেশি সাংবাদিকের ভারতে আসা ঘিরে নতুন করে বিতর্কের সৃষ্টি। কংগ্রেসের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল নরওয়ের এক সাংবাদিকের। কিন্তু শেষ মুহূর্তে তাঁর ভিসা বাতিল হওয়ায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। কেন এই সিদ্ধান্ত, কার নির্দেশে বাতিল হল ভিসা, তা নিয়েই উঠছে একাধিক প্রশ্ন।তাঁর অভিযোগ, নরওয়ের সংবাদপত্র তাক্সভিশন সাংবাদিক হেলে লিং-কে জানানো হয়, বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়ার মাত্র ১০ মিনিট আগে যে তিনি আর ভারতে আসতে পারবেন না। অথচ তাঁর পাসপোর্টে ভারতীয় ভিসা ছিল এবং সফরের জন্য প্রয়োজনীয় রাজনৈতিক ছাড়পত্রও পেয়েছিলেন বলে দাবি করেছেন তিনি।হায়দরাবাদে আগামী ১৩ ও ১৪ নভেম্বর কংগ্রেসের উদ্যোগে আয়োজিত ভারত সামিটে যোগ দেওয়ার কথা ছিল তাঁর। সেখানে সংবাদমাধ্যমের ভবিষ্যৎ, সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং গণতন্ত্রের পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনায় বক্তা হিসেবে আমন্ত্রণ পেয়েছিলেন তিনি।কেন তাঁর ভিসা বাতিল করা হল, সেই প্রশ্ন তুলেছেন হেলে। তাঁর অনুমান, চলতি বছরের মে মাসে নরওয়ের রাজধানী অসলোতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রশ্ন করার ঘটনার সঙ্গে এই সিদ্ধান্তের যোগ থাকতে পারে। ওই সাংবাদিক সম্মেলনে মোদিকে সংবাদমাধ্যমের প্রশ্নের মুখোমুখি না হওয়ার কারণ জানতে চেয়েছিলেন তিনি। পাশাপাশি মোদি সরকারের সমালোচনা করে নিজের সংবাদপত্রে মতামত প্রকাশ এবং সমাজমাধ্যমে সরব হওয়ার বিষয়টিও উল্লেখ করেছেন তিনি।এমনকী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উদ্দেশে ভিডিও বার্তাও প্রকাশ করেছেন ওই সাংবাদিক। তাঁর আবেদন, এখনও সামিটে যোগ দেওয়ার সময় রয়েছে। তাই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হোক।তবে এই অভিযোগের বিষয়ে এখনও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক কিংবা বিদেশ মন্ত্রকের কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফলে ভিসা বাতিলের প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। অভিযোগের সত্যতা ও সিদ্ধান্তের নেপথ্যের কারণ জানতে এখন কেন্দ্রের বক্তব্যের দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। 

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper