Khabor Ekhon
প্রকাশ্যে প্রথম ছবি, নবদম্পতি অনিরুদ্ধ-কাব্য
সঞ্জয় মিত্র :দক্ষিণী বিনোদন জগতে এখন একটাই চর্চা, সুরের জাদুকর অনিরুদ্ধ রবিচন্দর কি না এবার নিজেই বাঁধলেন জীবনের নতুন সুর! অন্যদিকে আইপিএলের পরিচিত মুখ, সানরাইজার্স হায়দরাবাদের কর্ণধার কাব্য মারানও শুরু করলেন জীবনের নতুন অধ্যায়। চারদিকে জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন অনিরুদ্ধ রবিচন্দর ও কাব্য মারান। তাঁদের বিয়ের প্রথম ছবি প্রকাশ্যে আসতেই অনুরাগীদের মধ্যে শুরু হয়েছে উচ্ছ্বাস।১১ নভেম্বর গ্রিসে ঘনিষ্ঠ আত্মীয়স্বজন ও বিশেষ অতিথিদের উপস্থিতিতে বসে এই তারকা জুটির বিয়ের আসর। জমকালো আয়োজন হলেও বিয়ের অনুষ্ঠান রাখা হয়েছিল অনেকটাই ব্যক্তিগত পরিসরে। বিয়ের ছবি নিজেই সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন অনিরুদ্ধ। ছবির সঙ্গে তাঁর লেখা ছোট্ট বার্তাটিও নজর কেড়েছে। লিখেছেন, “মাই ওয়ানস ইন এ লাইফটাইম , ফর এ লাইফটাইম ১১.১১”। অর্থাৎ জীবনে একবার পাওয়া সেই বিশেষ মানুষ, যাঁর সঙ্গে কাটবে গোটা জীবন।অনিরুদ্ধের পরনে ছিল জমকালো ঐতিহ্যবাহী পোশাক। অন্যদিকে কাব্যকেও দেখা গিয়েছে স্নিগ্ধ সাজে। দু’জনের সাজে ছিল রুচিশীল আভিজাত্যের ছোঁয়া। প্রথম ছবি প্রকাশ্যে আসতেই শুভেচ্ছার বন্যা বইতে শুরু করেছে।এই বিয়েকে ঘিরে তারকাদের উপস্থিতিও ছিল নজরকাড়া। দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত এবং তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের মতো বিশিষ্ট ব্যক্তিত্বের উপস্থিতির খবর সামনে এসেছে।তবে এখানেই শেষ নয়। আগামী ২১ নভেম্বর চেন্নাইয়ে বসতে চলেছে তাঁদের জমকালো বিবাহোত্তর সংবর্ধনার আসর। সেখানে চলচ্চিত্র, রাজনীতি ও ক্রিকেট জগতের বহু বিশিষ্ট ব্যক্তির উপস্থিতি ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে আগ্রহ।একদিকে জনপ্রিয় সুরকার অনিরুদ্ধ, অন্যদিকে ক্রিকেট দুনিয়ার পরিচিত মুখ কাব্য। দুই ভিন্ন জগতের দুই তারকার এই মিলন এখন বিনোদন দুনিয়ার অন্যতম আলোচিত বিয়ের খবর।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

