Khabor Ekhon
রামায়ণে দেবীর পরিবারের সদস্য, আর ফ্যাশনের মঞ্চে গ্ল্যামারের রাজকন্যা
ইন্দ্রানী দাস : বড় পর্দায় আসছে তাঁর নতুন পরিচয়। আর পর্দার বাইরেও ফ্যাশনের দুনিয়ায় নিজের স্বতন্ত্র ছাপ রেখে চলেছেন অভিনেত্রী সুরভি দাস। কখনও সাবেকি শাড়ির আভিজাত্য, কখনও গোলাপি পোশাকে আধুনিক গ্ল্যামার, আবার কখনও ওয়েস্টার্ন পোশাকে সাহসী উপস্থিতি। প্রতিটি সাজেই যেন ধরা পড়ে তাঁর নিজস্ব স্টাইল স্টেটমেন্ট।অসমের মেয়ে সুরভির অভিনয়জীবনের শুরু আঞ্চলিক বিনোদন জগতে। ২০২১ সালে হিন্দি টেলিভিশনে আত্মপ্রকাশ করেন ‘নিমা ডেনজংপা’ ধারাবাহিকের মাধ্যমে। সেখানে নামভূমিকায় অভিনয় করে দর্শকের নজরে আসেন তিনি। পরবর্তী সময়ে ‘পাণ্ড্য স্টোর’-এর মতো ধারাবাহিকেও দেখা গিয়েছে তাঁকে। পাশাপাশি কাজ করেছেন অসমিয়া ছবিতেও।এ বার তাঁর কেরিয়ারে নতুন অধ্যায়। পরিচালক নীতেশ তিওয়ারির বহুচর্চিত ‘রামায়ণ’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সুরভিকে। ছবিতে সীতার ছোট বোন শ্রুতকীর্তির ভূমিকায় অভিনয় করছেন তিনি। সীতার চরিত্রে রয়েছেন সাই পল্লবী। আর শ্রুতকীর্তির স্বামী শত্রুঘ্নের চরিত্রের সঙ্গেও জড়িয়ে রয়েছে এই চরিত্রের কাহিনি। বড় পর্দায় এই নতুন অবতারে সুরভিকে দেখার অপেক্ষায় দর্শক।তবে অভিনয়ের পাশাপাশি তাঁর ফ্যাশন সেন্সও এখন আলোচনায়। কখনও রয়্যাল ব্লু প্রি-ড্রেপড শাড়িতে আধুনিকতার ছোঁয়া, কখনও বেবি পিঙ্ক কো-অর্ড সেটে উৎসবের মেজাজ। আবার রঙিন করসেট ও গোলাপি স্কার্টে ধরা দিয়েছেন একেবারে অন্য রূপে।বার্বি পিঙ্ক পোশাক থেকে কালো রঙের এডজি ওয়েস্টার্ন আউটফিট, সবেতেই সাবলীল সুরভি। আবার আইভরি রঙের শাড়িতে তাঁর সাজে ফুটে উঠেছে চিরাচরিত ভারতীয় সৌন্দর্য ও আভিজাত্য।এক কথায়, সুরভির ফ্যাশন ভাবনায় রয়েছে বৈচিত্রের ছোঁয়া। কখনও গ্ল্যামার, কখনও সাবেকিয়ানা, আবার কখনও সাহসী আধুনিকতা। ‘রামায়ণ’-এর শ্রুতকীর্তি হিসেবে বড় পর্দায় তাঁর অভিনয় কতটা দর্শকের মন জয় করে, তা সময়ই বলবে। তবে পর্দার বাইরে যে তিনি ইতিমধ্যেই ফ্যাশনপ্রেমীদের নজর কেড়েছেন, তা বলাই যায়।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

