Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

বাজির রোশনাইয়ের আড়ালে বিপদের আশঙ্কা, কালীপুজোয় রাত জাগবে স্বাস্থ্য ভবনের বিশেষ টিম

0 66,144

শ্রীতমা ব্যানার্জী :কালীপুজোর উৎসবকে কেন্দ্র করে শহর থেকে জেলা, সর্বত্রই বাড়তি সতর্কতা অবলম্বন করছে রাজ্য স্বাস্থ্য দফতর। উৎসবের আনন্দে যাতে কোনওরকম স্বাস্থ্য পরিষেবার বিঘ্ন না ঘটে, তার জন্য আগেভাগেই জরুরি প্রস্তুতি শুরু করে দিল প্রশাসন। আগামী ৮ থেকে ১২ নভেম্বর কালীপুজোর ছুটির দিনগুলিতে যে কোনও ধরনের স্বাস্থ্যসংক্রান্ত আপৎকালীন পরিস্থিতি মোকাবিলায় বিশেষ দায়িত্ব বণ্টন করা হয়েছে।স্বাস্থ্য দফতর সূত্রে খবর, এই উদ্দেশ্যে ১৪ জন সিনিয়র স্বাস্থ্য আধিকারিককে নিয়ে তৈরি করা হয়েছে দুটি পৃথক ডিউটি রোস্টার। তাঁদের মধ্যে চারজন প্রবীণ আধিকারিক স্বাস্থ্যের বিভিন্ন জরুরি পরিষেবার মধ্যে সমন্বয় রক্ষার দায়িত্বে থাকবেন। স্বাস্থ্য ভবনের ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম থেকেই চলবে এই নজরদারি। কোথাও কোনও জরুরি পরিস্থিতি তৈরি হলে দ্রুত প্রয়োজনীয় পরিষেবা পৌঁছে দেওয়াই তাঁদের প্রধান দায়িত্ব।অন্যদিকে, আরও ১০ জন চিকিৎসককে দেওয়া হয়েছে পৃথক দায়িত্ব। তাঁরা স্বাস্থ্য ভবন থেকে রাজ্যের বিভিন্ন জেলার সদর দফতর এবং কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় বজায় রাখবেন। ফলে শহর কিংবা জেলার কোনও প্রান্তে স্বাস্থ্যসংক্রান্ত জরুরি পরিস্থিতি তৈরি হলে দ্রুত পদক্ষেপ করার সুযোগ থাকবে।এবারের প্রস্তুতিতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে সতর্কতা ও দ্রুত সমন্বয়ের উপর। দুর্গাপুজোর সময় চোরবাগানে পদপিষ্ট হওয়ার ঘটনার পর কালীপুজোয় কোনওরকম ঝুঁকি নিতে চাইছে না স্বাস্থ্য প্রশাসন। দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সবসময় সতর্ক ও সক্রিয় থাকার নির্দেশ দেওয়া হয়েছে।উৎসবের মরশুমে আতশবাজি, ভিড় কিংবা অন্য কোনও কারণে আচমকা দুর্ঘটনা ঘটতে পারে। সেই আশঙ্কা মাথায় রেখেই আগাম প্রস্তুতিতে জোর দিয়েছে স্বাস্থ্য দফতর। প্রশাসনের লক্ষ্য, বিপদের মুহূর্তে যাতে চিকিৎসা পরিষেবা পেতে সাধারণ মানুষকে অপেক্ষা করতে না হয়।কালীপুজোর আলোর উৎসবে তাই এবার শুধু উৎসবের আয়োজন নয়, সমান গুরুত্ব পাচ্ছে মানুষের জীবন ও স্বাস্থ্য সুরক্ষাও।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper