Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

প্রার্থনার মাঝেই তাণ্ডব, গির্জায় হামলা, ভাঙল ক্রুশ, আক্রান্ত যাজক-ভক্ত,চাঞ্চল্য দক্ষিণ ২৪ পরগনায়

0 943,806

শ্রীতমা ব্যানার্জী : ধর্মীয় অনুষ্ঠানের আনন্দমুখর পরিবেশ মুহূর্তে বদলে গেল আতঙ্কে। গির্জার উদ্বোধনকে কেন্দ্র করে দক্ষিণ ২৪ পরগনার বসন্তীতে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ উঠল একদল ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগ, অনুষ্ঠানে উপস্থিত যাজক ও ভক্তদের উপর চড়াও হয় প্রায় ৩০ থেকে ৩৫ জনের একটি দল। হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, বসন্তী থানার অন্তর্গত নারায়ণতলায় একটি গির্জার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন বিশপ সুব্রত চক্রবর্তী, একাধিক যাজক এবং বহু ভক্ত। অভিযোগ, সেই সময় আচমকাই গির্জা চত্বরে ঢুকে পড়ে একদল লোক। এরপর সেখানে উপস্থিত ব্যক্তিদের উপর হামলা চালানো হয়।অভিযোগ আরও গুরুতর। গির্জার ক্রুশ ভাঙচুর করা হয়। যাঁরা ঘটনার ছবি বা ভিডিয়ো মোবাইলে তোলার চেষ্টা করছিলেন, তাঁদের ফোনও ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ। এমনকি, গির্জায় উপস্থিত মহিলাদের হেনস্থা করার পাশাপাশি তাঁদের হাতে থাকা শাঁখা খুলে ফেলতে বাধ্য করা হয় এবং চত্বর থেকে বের করে দেওয়া হয় বলেও অভিযোগ উঠেছে।শুধু মারধর বা ভাঙচুরেই শেষ নয়, ওই গির্জায় ভবিষ্যতে কোনও ধর্মীয় অনুষ্ঠান করতে দেওয়া হবে না বলেও হামলাকারীরা হুমকি দিয়েছিল বলে দাবি করেছেন উপাসনায় অংশ নেওয়া ব্যক্তিরা।ঘটনার তীব্র নিন্দা করেছে খ্রিস্টান সংগঠন বঙ্গীয় খ্রিস্টীয় পরিষেবা। সংগঠনের প্রতিষ্ঠাতা রাজ্য সম্পাদক তথা কার্যকরী সভাপতি হেরোড মল্লিকের বক্তব্য, বিশপের উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠানে একাধিক যাজকের উপর হামলার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। তাঁর অভিযোগ, সংগঠিতভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে ভয় দেখানোর চেষ্টা চলছে।ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এই হামলার নেপথ্যে ঠিক কী কারণ রয়েছে, কারা এর সঙ্গে জড়িত এবং অভিযোগের সত্যতা কতটা, তা তদন্তের পরেই স্পষ্ট হবে।উল্লেখযোগ্যভাবে, কয়েক সপ্তাহ আগেই পশ্চিম মেদিনীপুরে তিনটি খ্রিস্টান পরিবার পুলিশের কাছে অভিযোগ জানিয়েছিল, ধর্মবিশ্বাস ত্যাগ করতে বাধ্য করার উদ্দেশ্যে তাঁদের হুমকি দেওয়া হয়েছে এবং মারধর করা হয়েছে। ওই পরিবারগুলির অভিযোগ ছিল, তাঁদের ইচ্ছার বিরুদ্ধে ধর্মীয় আচার-অনুষ্ঠানেও অংশ নিতে বাধ্য করা হয়েছিল।পরপর এই ধরনের অভিযোগ সামনে আসায় রাজ্যে ধর্মীয় স্বাধীনতা ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। ধর্মবিশ্বাস যার যার ব্যক্তিগত অধিকার। সেই বিশ্বাসকে কেন্দ্র করে হামলা, হেনস্থা কিংবা ভয় দেখানোর অভিযোগ উঠলে নিরপেক্ষ তদন্ত এবং আইনের যথাযথ প্রয়োগই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper