Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

সনাতন সমাজকে দাগিয়ে দেওয়ার চেষ্টা বরদাস্ত নয়: হামলার নেপথ্যে ‘হিন্দুত্ববাদী’ তকমা সেঁটে শুভেন্দুর চরম রোষের মুখে বিকাশরঞ্জন

0 5,597

শিবনাথ দাস : তদন্তের প্রাথমিক সত্যতা সামনে আসার আগেই গোটা হিন্দু সমাজকে কাঠগড়ায় দাঁড় করিয়ে তীব্র রাজনৈতিক ও সামাজিক রোষের মুখে পড়লেন প্রবীণ বাম নেতা তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। নিজের বাসভবনে হামলার মতো একটি অরাজক ঘটনাকে হাতিয়ার করে সামাজিক মাধ্যমে ‘হিন্দুত্ববাদী গুণ্ডা’ তকমা সেঁটে দিতেই পাল্টা চরম আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সনাতন সংস্কৃতি, গেরুয়া পরিচয় এবং হিন্দু ভাবাবেগকে পরিকল্পিত ভাবে খাটো করার অভিযোগে বর্ষীয়ান এই আইনজীবীর বিরুদ্ধে এবার সর্বাত্মক আইনি ব্যবস্থার চূড়ান্ত হুঁশিয়ারি দিল প্রশাসন।মুখ্যমন্ত্রী সোজাসাপটা ভাষায় জানিয়ে দিয়েছেন, দুষ্কৃতীদের কোনও দল বা জাত হয় না। পুলিশি তদন্তে কোনও ফাঁক রাখা হয়নি এবং তাঁর কড়া নির্দেশেই ইতিমধ্যে এক হামলাকারীকে গ্রেপ্তার করে শ্রীঘরে পাঠিয়েছে পুলিশ। বাকিদেরও রেয়াত করা হবে না। কিন্তু তথ্যপ্রমাণ ছাড়া, তদন্ত শেষ হওয়ার আগেই কেবল মাত্র রাজনৈতিক বিদ্বেষ চরিতার্থ করতে সনাতনী সমাজ ও হিন্দুত্ববাদকে আক্রমণ করার ধৃষ্টতা মেনে নেওয়া যায় না। শুভেন্দু অধিকারীর কড়া বার্তা,গেরুয়া, সনাতন, হিন্দুত্ব কিংবা রাষ্ট্রবাদের বিরুদ্ধে যারা অহেতুক আঙুল তুলবে, তাদের আইনের শাসন কাকে বলে বুঝিয়ে দেওয়া হবে। কাউকে এক চুলও রেয়াত করা হবে না। এই দায়িত্বজ্ঞানহীন মন্তব্যের জন্য প্রবীণ আইনজীবীর বিরুদ্ধে ইতিমধ্যে থানায় জোড়া অভিযোগও দায়ের হয়েছে।ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার সাতসকালে। কলকাতার ইএম বাইপাস সংলগ্ন পূর্বালোকে বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়ির সামনে বাইকে চেপে হাজির হয় বেশ কয়েক জন দুষ্কৃতী। মুখ এবং গাড়ির নম্বর প্লেট কালো কাপড়ে ঢেকে তারা একের পর এক ইট ও মদের বোতল ছুড়ে বাড়ির কাচ ভেঙে দিয়ে এলাকা ছাড়ে। কিন্তু এই দুষ্কৃতী তাণ্ডবের পর আইনের আশ্রয় নেওয়ার চেয়েও সামাজিক মাধ্যমে নির্দিষ্ট ধর্মীয় পরিচিতিকে নিশানা করার দিকেই বেশি ব্যস্ততা দেখিয়েছেন সিপিএম নেতা,এমনটাই অভিযোগ। রাজনৈতিক মহলের একাংশের মতে, অসামাজিক কার্যকলাপের সঙ্গে হিন্দুত্ববাদকে জুড়ে দিয়ে সমাজকে বিভ্রান্ত করার যে চক্রান্ত চলেছে, প্রশাসন এবার সেই ন্যারেটিভের বিরুদ্ধেই পূর্ণ শক্তি নিয়ে নামতে চলেছে।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper