Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

নাগেরবাজারে রাতের পথে আতঙ্ক, তরুণীকে হেনস্থার অভিযোগ

0 3,405

শ্রীতমা ব্যানার্জী :রাতের শহরে ফেরার পথে আতঙ্কের মুখে পড়লেন এক তরুণী ও তাঁর হবু স্বামী। অভিযোগ, নাগেরবাজার থেকে লেকটাউনের দিকে মোটরবাইকে যাওয়ার সময় একদল যুবক তাঁদের পথ আটকান। এরপর শুরু হয় বচসা। অভিযোগ, ওই তরুণীকে শারীরিক ভাবে হেনস্থা করা হয় এবং তাঁকে রক্ষা করতে এগিয়ে আসা তাঁর হবু স্বামীকেও মারধর করা হয়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটে শুক্রবার রাতে, বিশ্বকর্মা পুজোর সময়। তরুণীর অভিযোগ, কয়েক জন যুবক মত্ত অবস্থায় রাস্তা আটকে তাঁদের উদ্দেশে অশালীন মন্তব্য করছিলেন। বাইক সরিয়ে যাওয়ার জন্য বলা হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।অভিযোগ, এক পর্যায়ে তরুণীকে বাইক থেকে নামিয়ে নিগ্রহ করা হয়। তাঁকে বাঁচাতে এগিয়ে এলে তাঁর হবু স্বামীর উপরও হামলা চালানো হয়। তাঁর মাথায় আগ্নেয়াস্ত্রের বাঁট দিয়ে আঘাত করার অভিযোগ উঠেছে। ঘটনায় তিনি আহত হন। ঘটনার পর নাগেরবাজার থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশ তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা করছে। এখনও পর্যন্ত এক জনকে আটক গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। বাকিদের সন্ধানেও তল্লাশি চলছে।জনবহুল এলাকায় রাতের রাস্তায় এমন অভিযোগ ঘিরে স্বাভাবিক ভাবেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও পুলিশ কর্তাদের বক্তব্য, ঘটনাটি বিচ্ছিন্ন এবং এলাকার নিরাপত্তা ব্যবস্থায় কোনও ঘাটতি নেই। তদন্তের অগ্রগতির সঙ্গে ঘটনার প্রকৃত পরিস্থিতি আরও স্পষ্ট হবে।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper