Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

ধর্ষণ অভিযোগের নেপথ্যে তোলাবাজির ছক? গ্রেফতার তরুণী

0 5,661

রাজনন্দিনী ঘোষ :ধর্ষণ ও যৌন হেনস্থার অভিযোগে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ। সেই অভিযোগের তদন্তে কলকাতা পুলিশের হাতে গ্রেফতার হলেন ৩১ বছরের এক তরুণী। পুলিশ সূত্রে দাবি, অতীতে একাধিক ব্যক্তিকে একই ধরনের অভিযোগে ফাঁসানোর চেষ্টা করেছিলেন তিনি। সাম্প্রতিক ঘটনায় এক দন্ত চিকিৎসককে ঘিরে ওঠা অভিযোগের তদন্ত করতে গিয়ে ওই তরুণীর বিরুদ্ধে একাধিক তথ্য সামনে এসেছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, সন্তোষপুরের বাসিন্দা ওই তরুণীর নাম রাগেশ্রী গোপ। পঞ্চসায়র থানার একটি মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে। তদন্তকারীদের দাবি, ২০২৫ সালের ডিসেম্বর থেকে এক দন্ত চিকিৎসককে বিভিন্ন ভাবে হেনস্থা ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। গত জানুয়ারিতে চিকিৎসকের বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা মামলা করার ভয় দেখিয়ে টাকা চাওয়ার অভিযোগও সামনে আসে।পুলিশের দাবি, শুধু এই চিকিৎসকই নন—এর আগেও একাধিক ব্যক্তিকে একই ধরনের অভিযোগে ফাঁসানোর চেষ্টা করেছিলেন ওই তরুণী। তদন্তে এখনও পর্যন্ত অন্তত ১৪ জনের বিরুদ্ধে ধর্ষণ ও যৌন হেনস্থার ১১টি মামলা করার তথ্য মিলেছে বলে পুলিশ সূত্রে খবর। এই অভিযোগগুলির সত্যতা নিয়ে তদন্ত চলছে। তাঁদের মধ্যে অন্তত দু’জন ওই তরুণীর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগও করেছিলেন বলে পুলিশ জানিয়েছে। তদন্তকারীদের দাবি, কলকাতার সার্ভে পার্ক, রবীন্দ্র সরোবর, কসবা, রিজেন্ট পার্ক, যাদবপুর এবং গল্‌ফগ্রিন এলাকার বিভিন্ন ব্যক্তিকে একই ধরনের ফাঁদে ফেলার অভিযোগ রয়েছে। অভিযোগের তালিকায় অটোচালক থেকে চিকিৎসক এবং জিম মালিক—বিভিন্ন পেশার মানুষ রয়েছেন বলে পুলিশ সূত্রে খবর।এমনকি ২০২১ সালের অক্টোবরে নিজের বাবার বিরুদ্ধেও অভিযোগ করেছিলেন ওই তরুণী এবং সেই অভিযোগের ভিত্তিতে তাঁর বাবাকে গ্রেফতার করা হয়েছিল বলে তদন্তকারীদের দাবি। বর্তমান মামলার তদন্তে পুরনো ঘটনাগুলিও খতিয়ে দেখা হচ্ছে।পুলিশের তদন্তের ভিত্তিতে সন্তোষপুরের বাড়ির সামনে থেকে তরুণীকে গ্রেফতার করা হয়। তবে তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগের বিচার এখনও আদালতে সম্পূর্ণ হয়নি। ফলে তদন্তে পুলিশের দাবি এবং আদালতে প্রমাণিত তথ্য—দুই বিষয়কে আলাদা করে দেখা হচ্ছে। ঘটনার পিছনে আরও কেউ জড়িত কি না, কিংবা একই কৌশলে আরও কাউকে টার্গেট করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper