Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

টোলের টাকায় জালিয়াতির অভিযোগ, কলকাতা-সহ ৬ রাজ্যে ইডি -র হানা! একসঙ্গে ১৪ জায়গায় তল্লাশি

0 409,931

শ্রীতমা ব্যানার্জী :টোলপ্লাজায় প্রতিদিন হাজার হাজার গাড়ি। প্রতিটি গাড়ি থেকে নির্দিষ্ট হারে টাকা আদায় হয়। সেই টাকা জমা পড়ে সরকারি খাতায়। কিন্তু সেই হিসেবেই যদি থাকে গরমিল? টোলের টাকায় জালিয়াতির আদায়ের টাকা ঘুরে যায় অন্য পথে? এবার সেই অভিযোগের সূত্র ধরেই বড়সড় তদন্তে নেমেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বুধবার সকাল থেকেই কলকাতা, দিল্লি- রাজস্থান-টোলের টাকায় জালিয়াতির সহ একাধিক রাজ্যে একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি । মোট প্রায় ১৪টি জায়গায় এই অভিযান চলছে বলে জানা গিয়েছে। কলকাতায় তদন্তকারীদের নজরে রয়েছে শেকসপিয়র সরণির কুন্ডলিয়া টাওয়ার। সকালেই সেখানে পৌঁছে যান ইডি আধিকারিকরা। শুরু হয় নথি এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য খতিয়ে দেখার কাজ।তদন্তকারীদের সন্দেহ, এনএইচএআই-এর কয়েকটি টোল প্লাজায় টোল আদায়ের ক্ষেত্রে কারসাজি করা হয়েছিল। অভিযোগ, সরকারি ব্যবস্থার বাইরে থাকা অননুমোদিত সফটওয়্যার ব্যবহার করে টোলের রসিদ তৈরি করা হত। এর ফলে প্রকৃত আদায়ের তুলনায় সরকারি সিস্টেমে কম টাকা দেখানোর সুযোগ তৈরি হয়েছিল বলে তদন্তে উঠে এসেছে। অর্থাৎ, গাড়ির চালকের কাছ থেকে টাকা নেওয়া হলেও সেই টাকার পুরো হিসেব সরকারি ব্যবস্থায় পৌঁছচ্ছিল কি না, সেটাই এখন তদন্তের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়।এই ঘটনায় ইতিমধ্যেই দুটি পুলিশ FIR রয়েছে। সেই এফআইআর -এর ভিত্তিতে আর্থিক লেনদেনের গতিপথ খতিয়ে দেখতে পিএম এলএ-এর আওতায় তদন্ত শুরু করেছে ইডি । কলকাতা ছাড়াও উত্তরপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র, জম্মু-কাশ্মীর, মধ্যপ্রদেশ এবং দিল্লি-এর বিভিন্ন জায়গায় চলছে তল্লাশি। তদন্তকারীদের নজরে শুধু কাগজপত্র নয়। ডিজিটাল ডেটা, সফটওয়্যার সংক্রান্ত তথ্য, আর্থিক লেনদেন এবং টোল আদায়ের হিসেব—সবকিছুই খতিয়ে দেখা হচ্ছে। তবে এই অভিযানের পর আরও কয়েকটি প্রশ্ন সামনে এসেছে। কারা ওই অননুমোদিত সফটওয়্যার ব্যবহার করেছিল? টোল আদায়ের কত টাকা সরকারি হিসেবের বাইরে যাওয়ার অভিযোগ রয়েছে? এই অর্থের সঙ্গে অন্য কোনও ব্যক্তি বা সংস্থার যোগ রয়েছে কি না? এই মুহূর্তে সেই সব প্রশ্নের উত্তর খুঁজছে ইডি । টোলপ্লাজার ব্যারিয়ার প্রতিদিনই ওঠে-নামে। কিন্তু সেই ব্যারিয়ারের আড়ালে টাকার যে হিসেব, এবার সেই হিসেবেরই কড়া নজরদারি শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper