Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

রিলের গুজব থেকে রক্তাক্ত বাস্তব—১.২০ কোটির লোভে খুন!

0 5,409,890

রিচা সেন: ইনস্টাগ্রামের একটি রিল। আর সেই রিল ঘিরে ছড়ানো ভয়াবহ মিথ। পুলিশের অভিযোগ, সেই মিথকে সত্যি বলে বিশ্বাস করেই ১৭ বছরের রেহানকে খুন করল একদল তরুণ। দাবি ছিল, কিশোরের শরীরের একটি বিশেষ অঙ্গ বিক্রি করে পাওয়া যাবে ১ কোটি ২০ লক্ষ টাকা! কোটি টাকার সেই স্বপ্নে ১০০ টাকার টোপ দিয়ে রেহানকে নির্জন জায়গায় ডেকে নিয়ে গিয়ে খুন করার অভিযোগ উঠেছে। পুলিশের দাবি, ঘটনার নেপথ্যে রয়েছে ২০ বছরের বিবিএ  পড়ুয়া জোহেব খান। নিজেকে চিকিৎসক সাজিয়ে সাদা অ্যাপ্রন পরে ঘুরতেন তিনি। একটি ইনস্টাগ্রাম রিল দেখে জোহেবই নাকি সঙ্গীদের বোঝান, ১৫-১৬ বছরের কিশোরের ওই অঙ্গের বিপুল বাজারমূল্য রয়েছে। তাঁর কথায় বিশ্বাস করেই পরিকল্পনা করা হয় বলে অভিযোগ।

গত ৬ আগস্ট ইকবাল ময়দান থেকে রেহানকে ১০০ টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে সঙ্গে নিয়ে যায় দুই নাবালক। খাতলাপুরায় ঝামেলা মেটানোর কথা বলে তাকে নিয়ে যাওয়া হয় চোটাতালাবের কাছে ধোবিঘাটের নির্জন এলাকায়। পুলিশের অভিযোগ, সেখানে রেহানের উপর ছুরি ও ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। মৃত্যুর পর তাঁর শরীর থেকে ওই অঙ্গ কেটে পলিথিনে রাখা হয়েছিল বলেও তদন্তে দাবি। এরপর শুরু হয় ‘ক্রেতা’ খোঁজা। কিন্তু ১.২০ কোটি টাকা দেওয়ার মতো কোনও ক্রেতাই মেলেনি। পুলিশ জানিয়েছে, ওই দাবির কোনও চিকিৎসাবৈজ্ঞানিক ভিত্তিও এখনও পাওয়া যায়নি। কোনও সংগঠিত অঙ্গ পাচার চক্রের প্রমাণও মেলেনি। শেষ পর্যন্ত দেহাংশটি জলে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। ১০ আগস্ট ধোবিঘাট এলাকা থেকে উদ্ধার হয়েছিল রেহানের পচাগলা দেহ। প্রথমে পরিচয় জানা যায়নি। পরে ১৫ আগস্ট নিখোঁজ ছেলের খোঁজে আসা এক মহিলার মাধ্যমে হাতের ট্যাটু দেখে দেহ শনাক্ত হয়। তদন্তে নেমে পুলিশ গ্রেফতার করেছে জোহেব খান ও ১৮ বছরের আমির কুরেশিকে। তিন নাবালককেও আটক করা হয়েছে। একটি সোশ্যাল মিডিয়া রিলের মিথ কীভাবে বাস্তবের হত্যার মোটিভ হয়ে উঠল—এখন সেই সূত্রই খুঁজছে ভোপাল পুলিশ।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper