Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

ইরান চুক্তিতে বাধা দিলেই ওমানে বোমা! কড়া হুঁশিয়ারি ট্রাম্পের

0 5,632,932

রাজনন্দিনী ঘোষ : ইরানের সঙ্গে চুক্তির পথে ওমান বাধা হয়ে দাঁড়ালে দেশটিকে বোমা মেরে গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ফক্স নিউজের সাংবাদিক ট্রে ইয়িংস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “ওমান যদি পথে আসে, তাহলে আমরা তাদের ওপর ভয়াবহ বোমা হামলা চালাব।”

ট্রাম্পের এই হুঁশিয়ারির কেন্দ্রে রয়েছে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী। ইরান ও ওমান এই জলপথ দিয়ে জাহাজ চলাচল নিয়ে একটি সমঝোতার দিকে এগোচ্ছে বলে জানা গিয়েছে। অন্যদিকে, ওয়াশিংটনও ইরানের সঙ্গে পৃথকভাবে হরমুজ প্রণালী নিয়ে আলোচনা চালাচ্ছে।

ট্রাম্পের বক্তব্য অনুযায়ী, ওমানের সঙ্গে ইরানের সম্ভাব্য কোনও সমঝোতা যদি মার্কিন স্বার্থের পথে বাধা হয়ে দাঁড়ায়, তাহলে তার ফল ভয়াবহ হতে পারে। একইসঙ্গে ইরানের উদ্দেশেও কঠোর বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি ফের তেহরানকে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন এবং ইরানকে পরমাণু অস্ত্র অর্জন থেকে আটকানোই তাঁর প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন।

হরমুজ প্রণালী আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ। ফলে এই অঞ্চলকে ঘিরে মার্কিন যুক্তরাষ্ট্র, ইরান ও ওমানের মধ্যে উত্তেজনা আরও বাড়লে বিশ্বব্যাপী তেল ও গ্যাস সরবরাহেও বড় প্রভাব পড়তে পারে।

ট্রাম্প এর আগেও ওমানকে নিয়ে কড়া মন্তব্য করেছিলেন। এবার সরাসরি বোমা হামলার হুমকি দেওয়ায় মধ্যপ্রাচ্যের চলমান সংকট আরও জটিল হয়ে উঠেছে।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper